পুরুষদের ক্রিকেটে প্রথম নারী আম্পায়ার জ্যাকুলিন
ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২৮ পিএম, ১৬ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম নারী হিসেবে থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করলেন ওয়েস্ট ইন্ডিজের জ্যাকুলিন উইলিয়ামস। বুধবার (১৫ জানুয়ারি) রাতে সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে এই কৃতিত্ব গড়লেন উইলিয়ামস।
৪৩ বছরের জ্যামাইকান এ আম্পায়ার আইরিশদের বিপক্ষে সিরিজের বাকি দুই ম্যাচেও টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন।
উইলিয়ামসের ইতিহাস গড়ার টি-টোয়েন্টি ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে নাটকীয় ভাবে ৪ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। দুর্দান্ত এ জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অতিথি দল।
সেন্ট জর্জে টস জিতে শুরুতে ব্যাট হাতে নেমে পল স্টিরলিং-র ব্যাটিং দাপটে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান তোলে আইরিশরা। কিন্তু মাত্র পাঁচ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন তারকা ওপেনার স্টিরলিং (৯৫)।
উইন্ডিজদের হয়ে দুটি করে উইকেট নেন শেলডন কটরেল, খ্যারি পিয়েরে ও ডোয়াইন ব্রাভো।
জবাবে এভিন লুইসের (৫৩) হাফ-সেঞ্চুরির ওপর ভর করেও ৭ উইকেটের বিনিময়ে ২০৪ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস।
আয়ারল্যান্ডের হয়ে জশ লিটল তিনটি ও ক্রেইগ ইয়াং শিকার করেন দুই উইকেট।
-জেডসি
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল




