পুলিশ কর্মকর্তা সুন্দরী প্রতিযোগিতায়
আপডেট: ০৮:২০ এএম, ৩০ এপ্রিল ২০১৫ বৃহস্পতিবার
উইমেননিউজ ডেস্ক, ঢাকা : খাকি ইউনিফরম, হাতে একে-৪৭। কোমরে পিস্তল। বেল্টে বাঁধা থাকে গ্রেনেড। তার নাম শুনলেই ফিলিপাইনের অপরাধীদের হাড়ে কাঁপুনি ধরে। বন্দুকের নিশানা অব্যর্থ। পৃথিবীর যে কোনও প্রতিকূল জায়গায় লড়াইয়ের ক্ষমতা রাখেন এই নারী। তিনি ফিলিপাইন পুলিশের সাহসী পুলিশ কর্মকর্তা সোফিয়া লরেন ডেলিউ।
কিন্তু দেশবাসী এবার তাকে দেখবে একেবারে অন্য আয়নায়। কারণ তিনি মিস আর্থ প্রতিযোগিতার বিশ্ব আসরে ফিলিপাইনের পক্ষ থেকে অংশগ্রহণ করছেন। ডানপিটে পুলিশ অফিসার এবার বিউটি কনটেস্টে।
ফিলিপাইন পুলিশে সোফিয়াকে বলা হয় ফিলিপিনো-রোমানিয়ান বিউটি। আপাত নিরীহ মুখটা দেখলে বোঝার সাধ্য নেই,এই নারীই এয়ার সাপোর্ট অপারেশন, জাঙ্গল সার্ভাইভাল-সহ একাধিক অপারেশনে প্রশিক্ষণপ্রাপ্ত। যেসব অপরাধী সোফিয়ার হাতে পিটুনি খেয়েছে কিংবা তার হাতে ধরা পড়ে জেলে দিন কাটাচ্ছে কিংবা এই তরুণীর দাপট দেখেছেন তারা তার এই সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করার খবরে রীতিমতো বিস্মিত হয়ে গেছেন। পুলিশের রাশভারি চাকরিতে অভ্যস্ত সোফিয়া কিভাবে হাসিমুখে মঞ্চে ক্যাটওয়াক করবেন তা দেখার অপেক্ষায় সবাই। -টাইমস অব ইন্ডিয়া
৩০.০৪.২০১৫ - ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬










