পুলিশ নিরাপত্তা দিতে পারবে না, কর্মসূচি বাতিল আফরোজা আব্বাসের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০১ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮ মঙ্গলবার
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের ঐক্যফ্রন্ট-বিএনপির প্রার্থী আফরোজা আব্বাস তার নির্বাচনী কর্মসূচি বাতিল করেছেন। তার অভিযোগ, পুলিশ নিরাপত্তার দিতে পারবে না জানিয়ে তাকে নির্বাচনী প্রচারে নামতে নিষেধ করেন। এ কারণে তিনি নির্বাচনী প্রচার কাজে বের হতে পারছেন না।
আজ মঙ্গলবার দুপুরে শাহজাহানপুরের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে বিএনপির এই প্রার্থী এ অভিযোগ করেন।
আফরোজা আব্বাস বলেন, ‘আজ সকাল সাড়ে ১০টা থেকে আমাদের মুগদা, সবুজবাগ, খিলগাঁও এলাকায় মিছিল-মিটিং, পথসভা ও গণসংযোগ কর্মসূচি পালন করার কথা ছিল। আমরা নির্বাচনী প্রচারণায় বের হওয়ার প্রস্তুতি নিয়েছি। আমাদের নেতাকর্মীও এই কর্মসূচি পালন করতে সকাল থেকেই আমার বাড়িতে হাজির হতে থাকেন। আমরা কর্মসূচি পালনের বিষয়ে পুলিশের অনুমতি চাইলে তারা অনুমতি দেয়নি।’
বিএনপির এই প্রার্থী আরও বলেন, ‘পুলিশ আমাদের বলেছে, আজ আওয়ামী লীগ মিছিল নিয়ে বের হবে। তারা আমাদের নিরাপত্তা দিতে পারবে না। তাই তারা আমাদের প্রচার কাজে নামতে নিষেধ করেন। আমরা পুলিশকে বলেছি, আওয়ামী লীগের মিছিলের আগে বা পরে বের হওয়ার অনুমতি চাই। তারা সেটিও অনুমতি না দিয়ে আমাদের মুগদা, সবুজবাগ ও খিলগাঁও-এ প্রচার কাজ চালাতে করতেও নিষেধ করে। ’
বিএনপি এই প্রার্থী বলেন, ‘পুলিশ আমাদের জানিয়ে দেয় আমরা নির্বাচনী প্রচারণায় বের হলে কোনো নিরাপত্তা দিতে পারবে না। আমরা বের হলে সংঘর্ষ হবে। আমরা আজকে পুলিশের নিষেধাজ্ঞার কারণে বের না হলেও পরবর্তীতে এই নিষেধ মানবো না। ’
নির্বাচনী প্রচার চালাতে দেওয়া হচ্ছে না অভিযোগ করে আফরোজা আব্বাস বলেন, ‘আমাদের নির্বাচনী প্রচারণা কর্মসূচি চলাকালে এর আগেও হামলা হয়েছে। আমাদের নেতাকর্মীরা বাসায় থাকতে পারছে না। তাদের গ্রেপ্তার করা হচ্ছে।’
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার




