পুলিশের পা ধরে বৃদ্ধার কান্না, সমালোচনার ঝড়
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৫৮ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রবিবার
ছবি : সংগ্রহ করা
ভারতের লখনৌতে থানার আঙ্গিনায় পুলিশ অফিসারের পা ধরে কান্না করছেন ৭০ বছরের বেশি বয়স্ক এক বৃদ্ধা। আর পায়ের ওপর পা রেখে সাহেব স্টাইলে বসে আছেন নির্দয় এক অফিসার। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
জানা যায়, ভারতের লখনৌর গুদাম্বা থানায় এফআইআর দায়ের করতে যান ৭০ বছরের বেশি বয়স্ক এক বৃদ্ধা। বৃদ্ধার নাতি আকাশ যাদব (২০) একটি কারখানায় কাজ করতেন। কারখানার মেশিনে জড়িয়ে মৃত্যু হয় তার। সেই ঘটনায় কারখানার মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করতে গিয়েছিলেন বৃদ্ধা মা। কিন্তু কর্তব্যরত পুলিশ অফিসার তেজপ্রতাপ সিংহ সেই অভিযোগ নিতে চাননি। তারপরই বৃদ্ধা ওই অফিসারের পা জড়িয়ে ধরেন। শুরু করেন কান্না।
এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর বিভিন্ন মহলে এর কড়া সমালোচনার ঝড় ওঠে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই বৃদ্ধা প্রথমে তেজপ্রতাপের সামনে হাতজোড় করে কাকুতি-মিনতি করছেন। কান্নায় ভেঙে পড়েছেন। কিন্তু তেজপ্রতাপ পায়ের উপর পা তুলে আরামে বসে আছেন। শেষমেশ তেজপ্রতাপের পা ধরে কান্না শুরু করেন বৃদ্ধা।
এমন ঘটনার পর তোলপাড় শুরু হয়েছে দেশটির পুলিশ মহলে। পুলিশের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তাকে ইতিমধ্যে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাছাড়া ওই বৃদ্ধার নাতির মৃত্যুর ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। খোঁজ চলছে কারখানার মালিকের। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে ওই বিবৃতিতে।
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের
- বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে? জানাল সুপার কম্পিউটার
- ত্বকের যত্নে অ্যালোভেরা ফেসপ্যাক
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- ব্রাজিল ফুটবল নিয়ে বিস্ফোরক মন্তব্য পেলে কন্যার
- বৃষ্টিতে ডিমের বাজার চড়া, ডজনে বেড়েছে ১০-১৫ টাকা
- ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ
- ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত
- কবি আহসান হাবীব: মৃত্যুদিবসে নৈবেদ্য
- টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স
- প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি
- বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা
- টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া
- কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০
- টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন
- বৃষ্টি নামলেই কেন মনে পড়ে খিচুড়ির কথা
- মারা গেছেন গ্র্যামিজয়ী শিল্পী বনি টাইলার
- মসজিদে তোলা বোরকা পরা ছবি পোস্ট করে মুছে ফেললেন উর্বশী!
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন











