ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১৬:৫২:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

পূজা দেখে বাড়ি ফেরার পথে ছাত্রীকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০১ পিএম, ৩ অক্টোবর ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের কুমিরা এলাকায় পূজা দেখে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৩ অক্টোবর) সকালে পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ দাস এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২ অক্টোবর) রাত ৮টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হলেন, তালা উপজেলার মির্জাপুর গ্রামের দেবাশীষ ঘোষের মেয়ে চিত্রা ঘোষ। তিনি বারাত মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয় দশম শ্রেণির ছাত্রী।

ভুক্তভোগীর স্বজনরা জানান, রোববার রাত ৮টার দিকে পাটকেলঘাটা কুমিরা থেকে পূজা দেখে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় কুমিরা বালিগাদা এলাকায় পৌঁছালে পিছন থেকে এসে একটি মোটরসাইকেল তাদের গতি রোধ করে। পরে দুর্বৃত্তরা তাকে ধারালো ছুরি দিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যান। এ সময় তার চিৎকার শুনে পথচারীরা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ দাস জানান, রোববার রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে ভুক্তভোগীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।