পূজার দিনে ভোট, শাহবাগে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৬ পিএম, ১৪ জানুয়ারি ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ পরিবর্তন করার প্রতিবাদ জানিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
নির্বাচনের দিন সরস্বতী পূজা থাকায় ভোট পেছাতে মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা জানায়, সরস্বতী পূজা ও সিটি নির্বাচনের তারিখ একই দিন হওয়ায় তারা শাহবাগ মোড় অবরোধ করেছে। নির্বাচনের তারিখ এবং পূজা সম্পূর্ণ সাংঘর্ষিক। তাই দ্রুত এটি পরিবর্তন করতে হবে।ভোটের তারিখ পরিবর্তন না হওয়া পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে।
শাহবাগ থানার ওসি আবুল হাসান বলেন, বিকেল পাঁচটার পর থেকে শিক্ষার্থীরা একে একে জমায়েত হতে থাকে। সাড়ে পাঁচটার দিকে তারা সড়ক অবরোধ করেন।
প্রসঙ্গত, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের তারিখ পরিবর্তনের আবেদন জানিয়ে করা রিটটি আজ খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। তাই ৩০ জানুয়ারিই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে, ২৯ ও ৩০ জানুয়ারি হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পূজার আয়োজন করা হবে। কিন্তু, ঢাকায় সিটি নির্বাচন উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থাপন করা হবে। এই জন্য সিটি নির্বাচনের পেছানোর জন্য রিটটি করা হয়।
-জেডসি
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- আজ শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- ভেনেজুয়েলায় নির্বাচন এ বছর হতে পারে: মাচাদো
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- একজনের সংস্থা ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার পর্যবেক্ষক
- লাঞ্চ, সুস্থ থাকার ছোট কিন্তু কার্যকর টিপস
- শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দামে স্বস্তি নেই
- আজ শুক্রবার ঢাকার যেসব মার্কেট বন্ধ
- সন্ধ্যা পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়
- কলা খাওয়ার ফলাফল: ক্ষুদ্র ফসল, বিশাল উপকারিতা
- নিজের বিয়ে নিয়ে যা বললেন সাফা কবির
- দেশে পৌঁছেছে চার লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট
- হজযাত্রীদের ভিসা ইস্যুর তারিখ জানাল সৌদি আরব
- পে-স্কেল বাস্তবায়নের দাবি, সরকারি কর্মচারীরা যমুনার দিকে
- নির্বাচন পর্যবেক্ষণ: স্বচ্ছতার প্রতিশ্রুতি না আনুষ্ঠানিকতার ফাঁদ
- স্বর্ণ-রুপার দাম পতন, স্বর্ণে ভরিতে কমলো ৭৬৪০ টাকা
- সিকিমে দফায় দফায় ভূমিকম্প, বাংলাদেশেও অনুভূত











