পূজার সাজে ভিন্নতা
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২৪ এএম, ১ অক্টোবর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
পূজার ঘণ্টা বাজলো ওই! দেখতে দেখতে দশমীর দিন কড়া নাড়ছে দরজায়। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দশমীর দিনকে ঘিরেই আয়োজন থাকে সবচেয়ে বেশি। এসময় সনাতন ধর্মের মানুষেরা নিজ নিজ সাধ ও সামর্থ্য অনুযায়ী সাজ-পোশাক বেছে নেন। পূজার সাজ নিয়ে ভাবনা থাকে তাদের অনেকেরই। তবে মানানসই সাজ বেছে নেওয়া জরুরি।
কেমন রঙের পোশাক
পূজার পোশাক মানে কেবল লাল আর সাদা নয়। যদিও পূজায় এই রঙের পোশাক প্রাধান্য পেয়ে থাকে, তবে মোটামুটি সব রঙের পোশাকই পরতে পারেন। কোন রঙের পোশাক পরবেন? সেটি নির্ভর করছে আপনার রুচি ও পছন্দের ওপর। আপনি কোন রঙের পোশাক পরতে বেশি পছন্দ করেন বা কোন রঙের পোশাকে আপনাকে বেশি মানায় সে অনুযায়ী পোশাক বেছে নিন। অফহোয়াইট, মেরুন আর গেরুয়া বা কমলা, ফিরোজা, ক্রিম, টিয়া, নীল, সোনালি হলুদ ও মেজেন্টার মতো রঙের পোশাকে নিজেকে সাজিয়ে নিতে পারেন।
চোখ সাজাবেন যেভাবে
চোখ দুটি সুন্দর করে সাজালে আপনাকে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। উৎসবের সাজে চোখ একটু জমকালো সাজে সাজাতেই পারেন। এতে দেখতে মন্দ লাগবে না। তবে অনেকগুলো গাঢ় রঙ দিয়ে চোখ সাজাতে যাবেন না। এতে দেখতে উদ্ভট লাগবে। আবার খুব জমকালো সাজ পছন্দ না হলে শুধু কাজলেই কাজ সারতে পারেন। তবে আইলাইনার, মাশকারা ও আইশ্যাডোর ব্যবহারে চোখ দুটি আরও মায়াময় করে তুলতে পারেন।
চুলের বাঁধন
উৎসবের দিন কি চুল বাঁধতেই হবে? বাঁধলেই মনে হয় ভালো। কারণ এটিই বেশি আরামদায়ক হবে। তবে আপনি যদি চুল খোলা রেখেই স্বস্তি পান, কোনো সমস্যা নেই। নিজেকে দেখতে যেভাবে বেশি সুন্দর লাগে, সেভাবেই সাজিয়ে তুলুন। যারা চুল বাঁধতে চান তারা খোঁপা কিংবা বেণি করে তাতে ফুল গুঁজে নিতে পারেন। এতে উৎসবের সাজ আরও বেশি পূর্ণতা পাবে।
দিনের সাজ, রাতের সাজ
দিনের বেলা যেভাবে সাজবেন, চাইলে রাতের বেলা তার থেকে আরেকটু ভারী সাজ বেছে নিতে পারেন। পোশাকের ক্ষেত্রেও একই কথা। কারণ রাতের সাজটা জমকালো হলেও দেখতে মন্দ লাগে না। যারা সাজতে খুব ভালোবাসেন, তারা উৎসবের রাতে মন ভরে সাজতে পারেন। তবে খেয়াল রাখবেন, আপনাকে দেখতে যেন উদ্ভট না লাগে। দিনের বেলা যদি হালকা রঙের লিপস্টিক ব্যবহার করেন তবে রাতে একটু গাঢ় রঙের হলেও ক্ষতি নেই। মেকআপও দিনের তুলনায় রাতে কিছুটা ভারী করতে পারেন।
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক







