ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৮:৩৯:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

পূজায় জমিয়ে খাওয়াদাওয়ার প্রস্তুতি নুসরাতের

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০১ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পূজা মানে নতুন জামা-কাপড়, মণ্ডপে মণ্ডপে ঘুরে ঠাকুর দেখা আর সঙ্গে জমিয়ে খাওয়া-দাওয়া। দুর্গাপূজা মানেই ডায়েটের কোনও পরোয়া নয়। মন খুলে পছন্দের জিনিসে ভাগ বসানো। অবশ্য এ সবই আমবাঙালি করতে পারেন। কিন্তু নায়ক-নায়িকাদের পক্ষে কি আর সম্ভব হয় সব ভুলে শুধু পূজা উপভোগ করা! নিজেদের ছিপছিরে শরীর ধরে রাখার একটা বা়ড়তি চাপ তাদের সব সময়ই থাকে।

পূজার আর বেশি দেরি নেই। কিন্তু তৃতীয়ার দিন সাফ ঘোষণা করে দিলেন সাংসদ অভিনেত্রী নুসরাত, তিনি আর কোনও ডায়েট করবেন না। পূজা এসে গেছে আর ডায়েট করলে কি চলে! সে কথাই স্পষ্ট লিখলেন নায়িকা। পরনে ডোরা কাটা বিকিনি। তন্বী চেহারা, উঁকি দিচ্ছে মেদহীন নিতম্ব— তবে এ সব কিছুই আপাতত আলমারিতে তালা চাবি দিয়ে তুলে রাখতে চান।