ঢাকা, মঙ্গলবার ০৩, ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪২:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন কারাবন্দিরা চালকদের বদঅভ্যাসেই শব্দদূষণ বাড়ছে: রিজওয়ানা রমজানে কম দামে মাংস, মুরগি, ডিম ও দুধ বিক্রি করবে সরকার ফের স্বর্ণের দামে বড় লাফ, কত বাড়লো দাম? কোস্টারিকা প্রেসিডেন্ট হিসেবে বেছে নিল লরাকে আবারও দেশে ভূমিকম্প অনুভূত, মাত্রা ৪.১

পূর্বাচলে আজ শুরু হচ্ছে বেসিস সফট এক্সপো-২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বেসিস সফট এক্সপো-২০২৩ শুরু হচ্ছে আজ। ২০৩১ সাল নাগাদ তথ্য-প্রযুক্তি খাতের রপ্তানি আয় ২০ বিলিয়ন ডলার ছাড়াতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে লক্ষ্য অর্জনে পরিকল্পনা ও বাস্তবায়নে সমন্বয় জরুরি বলছে বেসিস। পাশাপাশি প্রয়োজন গবেষণা, ব্রান্ডিং ও দক্ষ মানবসম্পদ। 

সময় এখন তথ্য-প্রযুক্তির। বাংলাদেশে এখাতের সম্ভাবনা অপার। লক্ষ্য এবার ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার। সরকারের এই পরিকল্পনা বাস্তবায়নে সহযোগী হতে চায় বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফর্মেশন সার্ভিসেস-বেসিস। 


পাশাপাশি দক্ষ জনবল তৈরি ও বিপুল বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ কাজে লাগাতে চান এখাতের উদ্যোক্তারা। 


তথ্য-প্রযুক্তি খাতের বিকাশে ২৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চারদিনের ‘বেসিস সফট এক্সপো-২০২৩’। এ উপলক্ষে পৃথক বাণীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সফটএক্সপো বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাত সম্প্রারণে বিপুল সুযোগ তৈরি করবে বলে আশা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদ তার বাণীতে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে ‘ভিশন-৪১’র লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশ একটি অগ্রসর, সমৃদ্ধ ও ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। ডিজিটাল প্রযুক্তিসমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে তথ্যপ্রযুক্তি (আইটি)র গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

রাষ্ট্র্রপতি আরও বলেন, বাংলাদেশের আইটি সেক্টরের উদ্যোগ, কৃতিত্ব, অর্জন ও উদ্ভাবন তুলে ধরার ক্ষেত্রে ‘বেসিস সফটএক্সপো ২০২৩’ একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হতে পারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, আওয়ামী লীগ সরকার ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে ডিজিটাল থেকে থেকে ‘স্মার্ট বাংলাদেশ’-এ রূপান্তরের ওপর জোর দিয়েছে। গত ১৪ বছরে সরকার প্রান্তিক মানুষসহ সবার কাছে দক্ষ, সেবামুখী আইসিটি-বান্ধব সেবাসহ তথ্যপ্রযুক্তি সহজলভ্য করে দেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছে।

তিনি আরও বলেন, চতুর্থ শিল্প বিপ্লবসহ ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, বিগ ডেটা, ব্লক চেইন, লো টি ও মেশিন শিখনসহ উন্নত প্রযুক্তি উন্নয়নে কাজ করছি।

রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শন কেন্দ্রে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী। এতে থাকছে ২০৪টি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন। বিভিন্ন সেমিনারে অংশ নেবেন ২শ’ তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ।