পূর্বাভাসের চেয়ে দ্রুত গলছে আর্কটিক সাগরের বরফ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪১ পিএম, ১৯ আগস্ট ২০২০ বুধবার
পূর্বাভাসের চেয়ে বেশি গলছে আর্কটিক সাগরের বরফ
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বরফ গলনের যে মডেল আশঙ্কা করা হয়েছিল আর্কটিক সাগরের বরফ তারচেয়েও অনেক বেশি দ্রুত গলছে। ইউনিভার্সিটি অব কোপেনহেগেন মঙ্গলবার এ কথা জানায়।
এখন পর্যন্ত জলবায়ু পরিবর্তন মডেলগুলো আর্কটিক তাপমাত্রার একটি ধীর এবং অবিচলিত বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে,তবে নতুন গবেষণায় দেখা গেছে উষ্ণায়ন আরও দ্রুত গতিতে ঘটছে।
সমীক্ষায় যুক্ত অন্যতম গবেষক এবং কোপেনহেগেন ইউনিভার্সিটির প্রফেসর জেনস হেসেলবেজার্গ ক্রিস্টেনসেন এক বিবৃতিতে বলেন,“আমরা স্পস্টভাবে বুঝতে পেরেছি সমুদ্রের নিকটতম বায়ুমন্ডলে তাপমাত্রা বাড়ছে, যে কারণে সমুদ্রের বরফ দ্রুত গলছে।”
গবেষকদের এই রিপোর্ট জুলাইয়ের শেষে ন্যাচার ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। এতে বলা হয় ,আর্কটিক মহাসাগরে তাপমাত্রা অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে , যা আগের বরফ যুগে দেখা গেছে।
আইস কোর বিশ্লেষণ করে দেখা গেছে গ্রীনল্যান্ডের বরফস্তরে ৪০ থেকে ১০০ বছরে কয়েক দফায় ১০ থেকে ১২ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।
হেসেলবেজার্গ ক্রিস্টেনসেন বলেছেন, “গ্রীষ্মের মাসগুলোতে তাপমাত্রার দ্রুত পরিবর্তন হচ্ছে, এতে জলবায়ু মডেলের চেয়ে দ্রুত সমুদ্রের বরফ অদৃশ্য হওয়ার আশঙ্কা রয়েছে।”
সম্প্রতি বৃটেনের ইউনিভার্সিটি অব লিনকন তাদের গবেষণায় জানিয়েছে,শুধুমাত্র গ্রীনল্যান্ডের বরফ গলনের কারণেই ২১০০ সাল নাগাদ বিশ্বের সমুদ্রস্তরের উচ্চতা ১০ থেকে ১২ সেন্টিমিটার বৃদ্ধি পাবে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






