পেঁয়াজের বাজার ফের অস্থির
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৫ পিএম, ৩ জানুয়ারি ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
বাজারে নতুন পেঁয়াজ ওঠার পর দাম কিছুটা কমলেও আবারো বাড়তে শুরু করেছে। গত সপ্তাহের তুলনায় রাজধানীর বাজারগুলোতে কেজিতে ৪০ টাকা বেড়ে এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে দেড়'শ থেকে ১৬০ টাকায়।আর ভরা মৌসুমেও পেঁয়াজের দাম বাড়ায় ক্রেতারা ক্ষুব্ধ।
শুক্রবার (০৩ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর নতুন কাঁচাবাজার, রামপুরা ও খিলগাঁও বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
গত বছরের সেপ্টেম্বরের শেষে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যাওয়ার পর অস্থির হয়ে ওঠে দেশীয় বাজার। সর্বকালের রেকর্ড ছাড়িয়ে পেঁয়াজের কেজি গিয়ে দাঁড়ায় তিন'শ টাকার কাছাকাছি।
পরিস্থিতি সামাল দিতে সরকার পাকিস্তান ও মিশর থেকে পেঁয়াজ আমদানি করে, তা টিসিবির ট্রাক সেলের মাধ্যমে বিক্রি শুরু হয়। একই সাথে বাজারে আসে কলিসহ নতুন পেঁয়াজ। টিসিবির ৪৫ টাকা কেজির পেঁয়াজ ও ১০০ টাকা কেজি নতুন পেঁয়াজে স্বস্তি ফেরে বাজারে।
কিন্তু, এক মাসের ব্যবধানে আবারো অস্থিরতা দেখা দেয় পেঁয়াজের বাজারে। আমদানি করা পেঁয়াজের দেখা মিলছে না অধিকাংশ বাজারে। ঢাকার বিভিন্ন বাজারে দেখা মিলেছে শুধুই দেশি পেঁয়াজের। আর দামও বেড়েছে। গত সপ্তাহে এক'শ থেকে ১২০ টাকা কেজিতে বিক্রি হওয়া দেশি পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়।
দাম বাড়ার কারণ প্রসঙ্গে বরাবরের মতো এবারো ব্যবসায়ীদের দাবি, সরবরাহ কম, পাইকারি বাজারে দাম বেশি তাই খুচরা বাজারেও দাম বেড়েছে।
রামপুরার ব্যবসায়ী সুমন বলেন, সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম আবার বেড়েছে। গত সপ্তাহে নতুন পেঁয়াজের কেজি ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি করেছি। আজ তা ১৫০ টাকা কেজি বিক্রি করতে হচ্ছে।
রামপুরা বাজারের ক্রেতা আদনান হোসেন বলেন, পেঁয়াজের দাম কেন কমছে না, বুঝতে পারছি না। খুচরা বিক্রেতারা বলছে- পাইকারি বাজারে দাম বেড়েছে। কিন্তু, পাইকারি বাজারে কেন দাম বাড়ছে, সেই খোঁজ সরকারের কোনো সংস্থা নিচ্ছে না। এই সুযোগে মধ্যস্বত্বভোগীরা ক্রেতাদের পকেট কাটছে।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী









