ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৫:০৬:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

পেঁয়াজ সংকট অস্থায়ী: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৩ পিএম, ২৯ অক্টোবর ২০১৯ মঙ্গলবার

পেঁয়াজের সংকটকে অস্থায়ী অভিহিত করে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই।

তিনি বলেন,“এই সংকট অস্থায়ী… উদ্বিগ্ন হওয়ার মত কিছু নয়।”

আজারবাইজানে ১৮তম ন্যাম সম্মেলনে যোগদান নিয়ে আজ মঙ্গলবার গণভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, ৫৫ হাজার টন পেঁয়াজ দেশে আসছে।

প্রধানমন্ত্রী আরো বলেন, কিছু খাবার পেঁয়াজ ছাড়া রান্না করা যায়।

তিনি আরো জানান, তাঁর বাসাতেও অনেক আইটেম পেঁয়াজ ছাড়া রান্না হয়।