পেটের মেদ কমাবে এই পানীয়
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৯ পিএম, ২২ জুন ২০১৯ শনিবার
ঘড়ির সঙ্গে পাল্লা দিয়ে ছুটছে জীবন। তাকে যোগ্য সহযোগীতা দিচ্ছে অফিসের চাপ, ডেডলাইন, টার্গেট, পারিবারিক কাজ সামলানো, সন্তানের পড়াশোনা, নিজের টুকটাক ব্যক্তিগত কাজের ফাঁকে শরীরের প্রতি নজর দেওয়ার ফুরসত মেলে না। আর সে সবের ঘাটতিতেই শরীরে বাসা বাঁধে নানা লাইফস্টাইল ডিজিজ। সঙ্গে উপরি পাওনা মেদ।
বিশেষ করো কোমর ও পেটেই জমা হয় শরীরের বাড়তি মেদের বেশির ভাগ অংশ। সময় করে শরীরচর্চা বা ডায়েটের শৌখিনতা বজায় রাখাও যে সব সময় সম্ভব হয় এমন নয়।
তবে ফিটনেস বিশেষজ্ঞ ও পুষ্টিবিদদের মতে, মেদ ঝরানোর কোনও শর্টকাট হয় না। শরীরচর্চা ও ডায়েট মেন চলতেই হয়। তবে মেদ ঝরাতে কিছু ঘরোয়া উপায়ও কাজ অনেকটা সহজ করে দেয়।
বিশেষজ্ঞরা বলছেন, মধু-লেবুর পানি নিয়ে অনেক দ্বিমত আছে। কারও ক্ষেত্রে কাজ করে, কারও আবার করে না। তবে মধু বাস্তবিকই ফ্যাট লুজার সঙ্গে শরীরের গরম পানিতে লেবু মিশিয়ে খেলে তা টক্সিন বার করে পানির চাহিদা তৈরি করে। শরীর এতে টোন্ড হয় তো বটেই। তাই মধু ও লেবুর আলাদা উপকারিতা তো আছেই।
তবে ঘরোয়া উপায়ের মধ্যে আরও যে পানীয়টিতে উপকার মেলে, তাতে মধু-লেবুর সঙ্গে যোগ হয় তুলসী পাতার গুণও। সর্দি-কাশিতে তো বটেই, পেটের মেদ ঝরাতেও তুলসী চা অত্যন্ত কার্যকর একটি পানীয়। কী ভাবে বানাবেন তুলসী চা জানেন?
উপকরণ: তুলসী পাতা, দেড় কাপ পানি, আধ চামচ মধু ও অধখানা লেবু ও গ্রিন টি।
পদ্ধতি: দেড় কাপ পানি নিয়ে ফোটাতে বসান। একটু ফুটে উঠলে তাতে চার-পাঁচটা তুলসী পাতা দিন। পানি আর একটু ফুটতে দিন। এবার তাতে মধু যোগ করুন। জল শুকিয়ে এক কাপের মতো হয়ে এলে নামিয়ে এতে গ্রিন টি-র ব্যাগ ডুবিয়ে লেবুর রস যোগ করুন। প্রতি দিন দু’বার করে এই চা খেলে পেটের মেদ ঝরানোর কাজে অনেকটা এগিয়ে থাকা যাবে।
তবে এই ধরনের পানীয় খাওয়ার সঙ্গে ঘাম ঝরিয়ে শরীরচর্চা ও অল্পবিস্তর নিয়ম করে খাওয়া ও পর্যাপ্ত ঘুমকেও সঙ্গী করতে বলছেন বিশেষজ্ঞরা।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি