পেলের মৃত্যুতে ব্রাজিলে তিনদিনের রাষ্ট্রীয় শোক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৮ পিএম, ৩০ ডিসেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
না ফেরার দেশে চলে গেছেন ফুটবলের ‘কালো মানিক’ খ্যাত পেলে। বৃহস্পতিবার ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনবারের বিশ্বকাপ জয়ী একমাত্র ফুটবলার। এই ক্রীড়াবিদের মৃত্যুতে শোকে কাতর ব্রাজিলসহ গোটা ক্রীড়াঙ্গন। এই কিংবদন্তির মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ব্রাজিল সরকার।
পেলের পেশাদার ফুটবলের ক্যারিয়ার শুরু ব্রাজিলের ক্লাব সান্তোসে। এই ক্লাবেই বিরাট একটা সময় খেলেছেন এই কিংবদন্তি। তাঁর ইচ্ছে ছিল, এই ক্লাবের মাঠেই যেন শেষকৃত্য হয়। তার ইচ্ছে মতো সান্তোস স্টেডিয়ামেই পেলের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
২০২২ সালের শেষের দিকে বিদায় নিলেও পেলের দেহ সমাহিত করা হবে নতুন বছরের শুরুতে।
সান্তোস ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সোমবার অর্থাৎ ২ জানুয়ারি পেলের মরদেহ নেওয়া হবে ক্লাব প্রাঙ্গণে। ওইদিন সকাল ১০টায় জনসাধারণের জন্য স্টেডিয়ামের দরজা খুলে দেওয়া হবে। পরের দিন সান্তোসের রাস্তায় পেলের মরদেহ নিয়ে হবে অন্তিম যাত্রা। পেলের কফিন নিয়ে যাওয়া হবে কেলেস্তে। যেখানে পেলের ১০০ বছর বয়সী মা ডোনা কেলেস্তে রয়েছেন। শয্যাশায়ী পেলের মাকে দেখানো হবে ছেলের দেহ।
সব আনুষ্ঠানিকতা শেষে মেমোরিয়াল নেকরোপোল একিউমেনিকা সমাধিস্থলে সমাহিত করা হবে এই ফুটবলারকে। তবে পেলের সমাহিত করার আয়োজন জনসাধারণের জন্য উন্মুক্ত থাকছে না। শুধুমাত্র পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত থাকবেন।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা











