পেলোসির স্বামীর উপর হামলায় বাইডেনের নিন্দা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৭ পিএম, ২৯ অক্টোবর ২০২২ শনিবার
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামীর ওপর শুক্রবারের হামলাকে ‘ঘৃণ্য’ বলে অভিহিত করেছেন।
কর্মকর্তাদের মতে, এক অনুপ্রবেশকারী ভোরে স্পিকারের সন্ধানে দম্পতির ক্যালিফোর্নিয়ার বাড়িতে প্রবেশের পর একটি হাতুড়ি দিয়ে পল পেলোসিকে আক্রমণ করেছিল। এতে তার মাথার খুলি ভেঙে যায়।
ফিলাডেলফিয়ায় একটি প্রচার সমাবেশে বক্তৃতাকালে বাইডেন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার ‘কোন স্থান নেই’ এবং ‘যথেষ্ট হয়েছে আর নয়’ বলে উল্লেখ করেন।
বাইডেন মিডিয়ার রিপোর্ট উল্লেখ করে বলেন, আততায়ী ‘ন্যান্সি কোথায়’ বলে শ্লোগান দিচ্ছিল। ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে মারাত্মক হামলার সময় একই শ্লোগান ব্যবহৃত হয়েছিল।
বাইডেন বলেন, ‘আমি এটি বানিয়ে বলছি না’; মিডিয়ায় ‘এই রিপোর্ট করা হয়েছে।’
পেলোসির মুখপাত্র ড্রিউ হ্যামিল শুক্রবার বলেছেন, ‘আততায়ী জোর করে ডুকে পড়ে পল পেলোসিকে আক্রমণ করেছে এবং স্পিকারের সাথে দেখা করার দাবি জানিয়ে তার জীবন নাশের হুমকি দিয়েছিলো।’
পল পেলোসির (৮২) অস্ত্রোপচার করা হয়েছে এবং হাসপাতালে সুস্থ হচ্ছেন। তিনি বাড়িতে একা ছিলেন, কারণ তার স্ত্রী ওয়াশিংটনে কাজ করছিলেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের আগে দুই সপ্তাহেরও কম সময় বাকি আছে। উভয় দলের সদস্যরা রাজনৈতিক সহিংসতার সম্ভাবনা সম্পর্কে শঙ্কা প্রকাশ করেছেন।
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল











