ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ৭:২১:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন

পোল্যান্ডে অগ্নিকান্ডে ৫ কিশোরীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫১ এএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার

পোল্যান্ডে অগ্নিকান্ডে ৫ কিশোরীর মৃত্যু

পোল্যান্ডে অগ্নিকান্ডে ৫ কিশোরীর মৃত্যু

পোল্যান্ডের উত্তরাঞ্চলীয় কোসজালিন শহরে শুক্রবার একটি ঘরে খেলার সময় অগ্নিকান্ডে পাঁচ কিশোরীর মৃত্যু হয়েছে। এ সময় এক ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানান। খবর এএফপি’র।


স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াশিম ব্রুদজিনস্কি সম্প্রচার কেন্দ্র টিভিএন২৪’কে বলেন, ‘এই মর্মান্তিক ঘটনায় নিহত শিশুদের বয়স ১৫ বছর। তারা সেখানে জন্মদিন পালন করছিল।’


দমকল বিভাগের মুখপাত্র তমাজ কুবিয়াক নিহতদের সকলে নারী বলে নিশ্চিত করেছেন।


তিনি এএফপি’কে বলেন, ‘এই ঘটনায় মারাত্মকভাবে পুড়ে যাওয়া ব্যক্তি হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।
স্থানীয় পুলিশের প্রেস কর্মকর্তা মোনিকা কোসিক সাংবাদিকদের বলেন, আহত ব্যক্তির বয়স আনুমানিক ২৫ বছর হবে।


পুলিশ ও দমকল বাহিনীর কর্মকর্তারা জানান, তারা এখন পর্যন্ত অগ্নিকান্ডে কারণ সম্পর্কে কিছু জানতে পারেননি।
তবে তারা জানান, বিকেলে এই অগ্নিকান্ড ঘটে।