ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৬:৩৯:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

পোশাক নয় দৃষ্টি ভঙ্গি বদলানো প্রয়োজন

আপডেট: ০২:০৭ পিএম, ২২ এপ্রিল ২০১৫ বুধবার

pic-17_211294মাজেদুল হক তানভীর, স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : সপ্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ঘটে যাওয়া নারী লাঞ্ছনার ঘটনায় বিক্ষোপে ফেটে পড়েছে সারা দেশ। এমন নির্লজ্জপূর্ণ ঘটনা শুধু নারী জাতির জন্য নয় সমগ্র জাতির জন্য অপমানজনক। জাতি হিসেবে আমরা এখনও নারীর মর্যাদা দিতে পারি না। অথচ আমরা নিজেদের সভ্য জাতি হিসেবে দাবি করি। এদেশের নারীদের ওপর বর্বর হামলা হয়েছে মুক্তিযুদ্ধের সময়। কিন্তু স্বাধীন দেশে আনন্দের দিনে এভাবে নারী যৌন নির্যাতনের ঘটনার পরেও প্রশাসন নির্বিকার। যে দেশের মূল নেতৃত্বে নারী, সে দেশে এমন ঘটনা জাতিকে স্তম্ভিত করে। ঘটনার এক সপ্তাহ অতিবাহিত হলেও দোষীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেয়া হতাশাজনক। বিচার কাজ নিয়েও ধুম্রজালের অন্ত নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কোন তদন্ত ছাড়াই বলেছেন, এ ঘটনার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ জড়িত না। হেফাজত আমির আল্লামা শফী বলেন পহেলা বৈশাখের নামে নারীদের পর্দাহীন করা হচ্ছে। এছাড়াও আমাদের সমাজে ভদ্রতার বেশে থাকা মুখোশধারী অনেক পুরুষ বলেছেন নারীদের চলাফেরা, পোষক সংযত রেখে চললে এ ধরনের ঘটনা কমে যাবে। ঘটনা যদি এমনি হয় তাহলে ৪ বছরের কন্যা শিশু ধর্ষণের কারণ কি (?) কারণটি পোশাকে নয়, আমাদের দৃষ্টি ভঙ্গিতে। আমাদের মানসিকতার পরিবর্তন না হওয়া পর্যন্ত এ ধরনের ঘটনা সমাজ থেকে বিতারিত হবে না। আশ্চর্যের বিষয় হল এমন ন্যক্কারজনক ঘটনার পরও চুপ করে আছেন প্রধানমন্ত্রী নিজে(!) তিনি নারী হয়ে কী করে মেনে নিচ্ছেন এমন অনাচার? কেন চুপ করে আছেন রাজনৈতিক ক্ষমতাবান এমন উচ্চপর্যায়ের নারী নেত্রীরা? দেশে নারীদের এমনভাবে নির্যাতন করা হবে অথচ ক্ষমতায় যারা আছেন তারা কিছু বলবেন না, এটা কিছুতেই মেনে নেয়া যায় না। নারীর ক্ষমতায়নের জন্য পুরস্কার পাওয়া সরকারের দেশে নারীর ওপর এ লাঞ্ছনা সত্যি লজ্জার। ২২.০৪.২০১৫