পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি দিন-ক্ষণ, খুঁটিনাটি
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৪ পিএম, ১৪ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালি সমাজ সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন হয় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়।
এই দিন বিভিন্ন জায়গায় এই উৎসবকে কেন্দ্র মেলা পার্বনে মেতে ওঠেন হাজার হাজার মানুষ। এর মধ্যে রয়েছে পিঠা বানানো, খাওয়া, ঘুড়ি, ফানুস ওড়ানো ইত্যাদি। অনেক জায়গায় সন্ধ্যায় বাজি পোড়ানো বা ফানুস উড়িয়ে উৎসব পালন করা হয়। এই উৎসব পুলি-পিঠের উৎসব নামেও পরিচিত।
২০২১ সালে মকরসংক্রান্তি পড়েছে ১৪ জানুয়ারি। জ্যোতিষ শাস্ত্রে সূর্যের মকর রাশিতে প্রবেশকে ‘মকরসংক্রান্তি’ বলে ব্যাখ্যা করা হয়ে থাকে। ১২টি রাশি অনুযায়ী এরকম সর্বমোট ১২টি সংক্রান্তি রয়েছে।
বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে মূলত নতুন ফসল ঘরে তোলাকে কেন্দ্র করে 'পৌষ পার্বণ' উৎসব পালিত হয়। এই দিনে পৌষ সংক্রান্তিতে দেশের অনেক জায়গায় ঘুড়ি ওড়াানো হয়। বিশেষ করে রাজধাণীর পুরানো ঢাকার বিভিন্ন স্থানে। এছাড়াও গ্রামবাংলার ঘরে ঘরে এদিন নানা ধরনের পিঠে ও পায়েস করার রীতি প্রচলিত রয়েছে। নতুন শস্য রোপণ করে এদিন থেকে বসন্তকালের স্বাগত জানানো হয়। মূলত জ্যোতিষশাস্ত্রে এটি একটি ‘ক্ষণ’। এই দিন সূর্য তার নিজ কক্ষপথ থেকে মকর রাশিতে প্রবেশ করে। তাই এই দিনটিকে মকর সংক্রান্তি বলে।
এই সময় ভারতের বীরভূমের কেন্দুলী গ্রামে ‘মকরসংক্রান্তি’ উপলক্ষে ঐতিহ্যময় জয়দেবের মেলা অনুষ্ঠিত হয়। এই মেলায় বিপুল সংখ্যক বাউলের সমাগম হয়। বাংলাদেশ থেকে অসংখ্য বাউল ও লোকসঙ্গীত শিল্পী ভীড় জমান এই মেলায়। বাউল গান-সহ একাধিক ধারার লোকসঙ্গীত এই মেলার অন্যতম আকর্ষণ।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা








