প্যারিসের মত ব্যয়বহুল শহর ঢাকা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ২৮ জুন ২০১৯ শুক্রবার
রাজধানী ঢাকায় মানুষের জীবনযাত্রার ব্যয় দিন দিন বেড়েই চলেছে। গত বছর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকা ছিলো ৬৬তম। এক বছরের ব্যবধানে এ অবস্থান দাঁড়িয়েছে ৪৭ এ। ঢাকার সঙ্গে যৌথভাবে একই অবস্থানে আছে ফ্রান্সের অন্যতম সেরা পর্যটন নগরী প্যারিস। জীবনযাত্রার ব্যয়ের তালিকায় গতবারের মতো এবারও শীর্ষে রয়েছে হংকং শহর।
বুধবার বিশ্বের ব্যয়বহুল শহরের এ তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবসম্পদ পরামর্শক প্রতিষ্ঠান মার্সার। এ বছর সবচেয়ে ব্যয়বহুল দশটি শহরের মধ্যে আটটিই রয়েছে এশিয়া মহাদেশে। এবারও দ্বিতীয় স্থানে আছে জাপানের রাজধানী টোকিও। আর, তিনে উঠে এসেছে সিঙ্গাপুর।
ব্যয়বহুল শহরের তালিকায় সবচেয়ে এগিয়ে আছে চীন। গত বছরের চেয়ে একধাপ উপরে উঠে ষষ্ঠ স্থানে আছে দেশটির সাংহাই শহর। আটে আছে বেইজিং (গতবার ৯ম) ও দক্ষিণাঞ্চলীয় সেনজেন আছে ১০ম স্থানে (গতবার ১২তম)।
ব্যয়বহুল শহরের তালিকায় সেরা দশে উঠে আসা নামগুলোর মধ্যে সবচেয়ে চমক দেখিয়েছে আশাখাবাদ। গত বছর ৪৩তম হলেও, এ বছর এক লাফে সাতে উঠে এসেছে তুর্কমেনিস্তানের এই শহরটি।
এবারও ভারতের সবচেয়ে বেশি ব্যয়বহুল শহর মুম্বাই। গত বছর ৫৫তম স্থানে থাকলেও, এ বছর তা পিছিয়ে ৬৭তম স্থানে দাঁড়িয়েছে। এ ছাড়া, নয়া দিল্লি ১১৮তম, চেন্নাই ১৫৪তম, বেঙ্গালুরু ১৭৯তম ও কলকাতা আছে ১৮৯তম অবস্থানে।
তালিকার সবার নিচে, অর্থাৎ সবচেয়ে কম ব্যয়বহুল শহরের স্বীকৃতি পেয়েছে আফ্রিকার দেশ তিউনিসিয়ার রাজধানী তিউনিস (২০৯)। এর পরেই আছে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ (২০৮) ও পাকিস্তানের করাচি (২০৭)।
এ বছর পাঁচ শতাধিক শহরে জরিপ করা হলেও, তালিকায় রাখা হয়েছে ২০৯টি। জরিপে প্রতিটি শহরের ২০০টি বিষয়ের তুলনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাসা ভাড়া, যাতায়াত, খাবার, পোশাক, নিত্যপণ্য ও বিনোদনের খরচ। প্রতিটি পণ্যের দাম মার্কিন ডলারের বিপরীতে ওই দেশের মুদ্রার মানের সঙ্গে তুলনা করে নির্ধারণ করা হয়েছে।
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- ট্রেনে যাত্রীবেশে করতেন ছিনতাই, ১১ নারী সদস্য গ্রেপ্তার
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- আমেরিকান অভিনেত্রী লিসা রিনার জন্মদিন আজ
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা











