প্রকাশ্যে আসছে অপু-বুবলী দ্বন্দ্ব!
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত :
চিত্রনায়িকা বুবলী বিষয়ক জটিলতায় শাকিব খানের সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হয়েছিল অপু বিশ্বাসের। শাকিব খানকে নিয়ে বুবলীর ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি ও ক্যাপশনকে কেন্দ্র করেই ৮ বছরের লুকায়িত দাম্পত্য জীবনকে প্রকাশ্যে নিয়ে আসেন অপু। একটি টেলিভিশন লাইভে এসে সবাইকে দেখিয়ে দেন, তিনি শুধু শাকিব খানের স্ত্রী-ই নন, তার সন্তানের মাও।
সেই থেকে বুবলীর সঙ্গে অপ্রকাশ্য একটি দ্বন্দ্ব লেগেই রয়েছে অপুর। নাম উল্লেখ না করলেও অপু এবং বুবলী দু’জনেই দু’জনকে উদ্দেশ্য করে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কাদা ছোড়াছুড়ি করেন।
সম্প্রতি ঈদ উপলক্ষে যমুনা টিভির শোবিজ টুনাইট অনুষ্ঠানে গিয়ে উপস্থাপনের এক প্রশ্নের জবাবে অপু বুবলীর উদ্দেশ্যে বলেন, ‘এবারের ঈদে আমি শাকিব খান আর বুবলী একসঙ্গে হলে গিয়ে ছবি দেখব। বুবলী আমার ছেলে জয়কে দেখবে আর আমি শাকিব খানকে ধরে থাকব। আমার জয়কে দেখার একজন লোক তো লাগবেই। আমি যখন জয়ের জন্মের জন্য কলকাতায় ছিলাম তখন শাকিবকে তো বুবলীই দেখে রেখেছে। এখন শাকিবের ছেলে হয়েছে তাকেও তো বুবলীকেই দেখতে হবে।’
এমন সব কথা বলে বেশ অট্টহাসিতে মেতে উঠেন অপু। কথাগুলো বুবলীর কানেও গিয়েছে। বিষয়টিকে তিনি কীভাবে নিয়েছেন সেটা বোঝা মুশকিল।
তবে স্বাভাবিক যে নেননি সেটা অনুমেয়। তার ফলাফলই ৯ সেপ্টেম্বর দেখা গেল ফেসবুকে। বুবলী তার টাইমলাইনে লিখেছেন, ‘আমাকে নিয়ে আর কত ষড়যন্ত্র করবি? আর কত ক্ষতি করার চেষ্টা করবি? কিছু মানুষকে দিয়ে আমার বিরুদ্ধে আর কত ছোটলোকই করাবি? আর কত ধোঁকা দিবি মানুষকে? তোর মুখের ভাষা, কথাবার্তা, আচার-আচরণ, হাসি দেখলেই মানুষ বোঝে তুই কোন ক্যাটাগরির। তোর ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলার রুচিও নেই, তোর ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বললে তো ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হবে তোর। কিছু মানুষ জানে তোর ব্যাপারে যে তুই আসলে কি? কোন যোগ্যতায় তুই আমাকে নিয়ে কথা বলিস? আমাকে নিয়ে সারাক্ষণ পড়ে থাকিস? নিজেকে আলোচনায় রাখতে? রাখ এটাই পারবি তুই। সত্যিকে মিথ্যা আর মিথ্যাকে সত্যি বানিয়ে অট্টহাসি দিয়ে বাজে কথা বলে। মানুষকে ব্ল্যাকমেইল করে হাত করে তাদের ক্ষতি করাই তোর কাজ।’
বুবলী যে বেশ ক্ষোভে এবং রাগে কথাগুলো লিখেছেন সেটা স্পষ্ট। কাকে উদ্দেশ্য করে লিখেছেন জানতে চাইলে স্বীকার করেননি।
তবে সিনেমাসংশ্লিষ্টরা ধারণা করছেন কথাগুলো অপু বিশ্বাসকে উদ্দেশ্য করেই লিখেছেন। শোবিজ টুনাইট অনুষ্ঠানে অপুর দেয়া বক্তব্যকে কেন্দ্র করেই হয়তো এমন রাগ দেখিয়েছেন বুবলী। যদিও তিনি এসবের কিছুই স্বীকার করেননি।
তবুও সিনেমা সংশ্লিষ্ট সব আড্ডায় বুবলীর এমন স্ট্যাটাস অপুর সঙ্গে দ্বন্দ্বের কথাই স্মরণ করিয়ে দিচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র তারকা শিল্পী বলেছেন, দু’জনের মধ্যে দ্বন্দ্ব এভাবে প্রকাশ্যে নিয়ে আসা ঠিক নয়। তাদের মধ্যে মতবিরোধ বা মনোমালিন্য থাকতেই পারে।
কিন্তু মনে রাখতে হবে, তারা সাধারণ কেউ নন যে, কোমরে কাপড় পেঁচিয়ে ফেসবুকে কিংবা টিভি লাইভে এসে সারা দুনিয়ার মানুষের সামনে ঝগড়া-ফ্যাসাদে লিপ্ত হবেন। এতে বরং শিল্পের দৈন্যতাই প্রকাশ পায়। যদিও তারা আদৌ শিল্পী কী না আমার সন্দেহ। কারণ একজন প্রকৃত শিল্পী কখনোই প্রকাশ্যে নিজেদের ব্যক্তিগত সমস্যা নিয়ে কাদা ছোড়াছুড়ি করেন না।’
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস







