প্রকাশ্যে ঘুষ নেওয়া সহকারী ভূমি কর্মকর্তা নাছরীনকে বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৮ পিএম, ১ নভেম্বর ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
দর-কষাকষি করে অফিসে প্রকাশ্যে ঘুষ নেওয়া সেই সহকারী ভূমি কর্মকর্তা নাছরীন সুলতানাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
এর আগে, সোমবার রাতে ওই কর্মকর্তার প্রকাশ্যে ঘুষ গ্রহণের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে । যেখানে টাকা নিয়ে দর-কষাকষি করতে দেখা গেছে নাছরীন সুলতানাকে।
ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তির সঙ্গে টাকার বিনিময়ে কাজ করে দেওয়ার জন্য দর-কষাকষি করছেন নাছরীন সুলতানা। একপর্যায়ে হাসিমুখে টাকা হাতে নিতে নিতে তাকে বলতে শোনা যায়, ‘আপনি তো আমার চাকরি খাবেন, সামনা-সামনি যা করছেন। আমার চাকরিটা খাওয়ার জন্য আপনি লাগছেন। এই শোনেন, যেটা দেখাইছি ওইটা দিতে হবে, তাহলে আপনি কাজ পেয়ে যাবেন। ভাইঙ্গা ভাইঙ্গা টাকা দিলে এটা অয়না। আমি এইটা রাখলাম। কিন্তু দেওয়া লাগব, ওইটা না দিলে আপনার খারিজ (নামজারি) হবে না।’
খোঁজ নিয়ে জানা গেছে, ময়মনসিংহের ত্রিশালের কানিহারী ইউনিয়ন ভূমি অফিসে নামজারি করতে গিয়েছিলেন ঘুষ দেওয়া সেই ব্যক্তি। দুই দিন পরে বাকি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই ব্যক্তি দুটি নামজারির জন্য ১৭ হাজার টাকা দেবেন জানালে আবার ওই কর্মকর্তা বলেন, ‘না এইতো অইতনা, এইতা বাংলা আলাপ কইরেন না।’ এ সময় ওই ভূমি কর্মকর্তা ক্যালকুলেটরে লিখে ওই ব্যক্তিকে টাকার পরিমাণ দেখিয়ে বলেন, ‘এটা লাগবে।’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার