ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৫:১৬:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

প্রচন্ড তাপদাহ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র-কানাডায়

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৩৫ পিএম, ২৩ জুলাই ২০২২ শনিবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ইউরোপের পশ্চিমাঞ্চলের তীব্র তাপদাহ এখন এগোচ্ছে উত্তরাঞ্চলের দিকে। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও কানাডাজুড়ে ছড়িয়ে পড়েছে তাপদাহ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রার এমন আচরণ বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

ইউরোপজুড়েই চলছে তীব্র তাপদাহ। পর্তুগাল, স্পেন, ফ্রান্স, গ্রিস ও ক্রোয়েশিয়ার মতো দেশগুলো দাবানলে বিপর্যস্ত।

এক বিবৃতিতে ইউরোপে ডব্লিউএইচও'র আঞ্চলিক প্রধান হ্যান্স বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রয়োজন প্যান-ইউরোপীয় পদক্ষেপ। 

ফ্রান্সের আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশটির বিভিন্ন অংশ সবচেয়ে উষ্ণতম দিন পার করছে। ইতোমধ্যে পশ্চিমাঞ্চলীয় শহর নঁতে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।

এদিকে, তীব্র তাপদাহে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র ও পার্শ্ববর্তী দেশের ২শ’ মিলিয়ন মানুষ। সবচেয়ে বেশি প্রভাব পড়ছে নিউ ইয়র্ক, ওয়াশিংটন ও বোস্টনের পূর্ব উপকূলে। 

তীব্র তাপদাহে কানাডার কুইবেক, অন্টারিও ও নোভা স্কটিয়ায় জারি করা হয়েছে সতর্কতা। শনিবার টরোন্টোতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রী সেলসিয়াস।