প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা বিক্রি করবে টিসিবি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৯ এএম, ৮ মে ২০২২ রবিবার
ফাইল ছবি
দেশে সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেলেও ১১০ টাকা লিটারেই তেল বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। কম দামে তেল বিক্রির এ কার্যক্রম আরও সম্প্রসারণ করবে সংস্থাটি।
এর অংশ হিসেবে আগামী জুন থেকে এক কোটি কার্ডধারী পরিবারের কাছে ১১০ টাকা লিটার দামে তেল বিক্রি করবে টিসিবি। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
বাণিজ্য সচিব জানান, সরকার টিসিবির মাধ্যমে সরাসরি সয়াবিন তেল আমাদানি করার পরিকল্পনা হাতে নিয়েছে। বিদেশে বাংলাদেশের মিশনগুলোর সঙ্গে ইতোমধ্যেই রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠনের মাধ্যমে সয়াবিন তেল কেনার জন্য যোগাযোগ করা হয়েছে।
বিশ্ব বাজারে সয়াবিন তেলের দাম বৃদ্ধির কারণে দেশেও ভোজ্যতেলের দাম বাড়িয়েছে সরকার। তবে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের স্বল্পমূল্যে সয়াবিন তেলসহ নিত্যপণ্য সরবরাহ করছে সরকার। টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারকে এ সহায়তা করা হচ্ছে।
গত ৫ মে বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনসপতি ম্যানুফ্যাকসার্স অ্যাসোসিয়েশন তেলের দাম নির্ধারণ করে দেয়। এতে লিটারপ্রতি ৩৮ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৮ টাকা করা হয়। খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৪৪ টাকা বাড়িয়ে ১৮০ টাকা নির্ধারণ করা হয়। ৭ মে থেকে বাজারে এ দাম কার্যকর হয়েছে।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা






