প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকায় বিক্রি করবে টিসিবি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩২ এএম, ১২ মে ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আগামী ১৬ মে থেকে খোলাবাজারে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে। এতে আগের মতো প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকায় বিক্রি করা হবে।
বুধবার (১১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে এবং নিম্নআয়ের মানুষদের সাশ্রয়ী ও ভর্তুকি মূল্যে পণ্য দেওয়ার লক্ষ্যে টিসিবি সারাদেশে ২৫০ থেকে ৩০০ টি ট্রাকের মাধ্যমে বিক্রয় কার্যক্রম চালাবে। আগামী ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত এ কার্যক্রম চলবে।
এ সময় টিসিবি প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬৫ টাকা ও প্রতি কেজি ছোলা ৫০ টাকা করে বিক্রি করবে। ভোক্তাপ্রতি সয়াবিন তেল দুই লিটার, চিনি দুই কেজি, ডাল দুই কেজি এবং ছোলা ভোক্তার চাহিদা অনুযায়ী বিক্রি করা হবে।
এদিকে টিসিবির মাধ্যমে সরকার যে, দুই কোটি লিটার তেল বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে তা দেশের বাজার থেকে না কিনে সরাসরি বিদেশ থেকে আমদানি করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা।
তারা বলেন, টিসিবি এই তেল দেশের বাজার থেকে সংগ্রহ না করে আমদানি করলে ভালো হয়। কারণ এই বিপুল পরিমাণ তেল দেশের বাজার থেকে সংগ্রহ করলে দেশে তেলের সংকট তৈরি হবে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






