প্রতিকূল অবস্থা না থাকলে পাসের হার বাড়ত: প্রধানমন্ত্রী
আপডেট: ১০:১৬ এএম, ৩০ মে ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, হরতাল-অবরোধ না থাকলে ও পরীক্ষার সময় বারবার না বদলাতে হলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) পাসের হার আরও বাড়ত। রাজনৈতিক সহিংসতার কারণে প্রতিকূল অবস্থায় পরীক্ষা দিয়েও পাসের হার এত বেশি হওয়ায় শিক্ষার্থীদের অভিনন্দন জানান তিনি।
আজ শনিবার সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর পর প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, প্রতিকূল অবস্থায়ও এত পাসের হার কম কথা নয়। একটু সুন্দর পরিবেশ পেলে শিক্ষার্থীরা অবশ্যই পরীক্ষায় পাস করবে বলে তিনি আশা করেন।
প্রত্যেক জেলায় বিশ্ববিদ্যালয় গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছেলেমেয়েরা যাতে ঘরের কাছে উচ্চশিক্ষা নিতে পারে, সরকার সেই সুযোগ সৃষ্টি করতে চায় বলে জানান তিনি।
শেখ হাসিনা বলেন, কোনো জাতিকে উন্নত হতে হলে শিক্ষিত হতে হবে। শিক্ষা ছাড়া কোনো জাতি দারিদ্র্যমুক্ত হতে পারবে না। কারিগরি শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শিক্ষাগ্রহণ করে বসে থাকলে হবে না। কাজে লাগাতে হবে।
শেখ হাসিনা, এসএসসি পরীক্ষা চলাকালে রাজনৈতিক সহিংসতার কথা উল্লেখ করেন। তিনি বলেন, বিএনপির জ্বালাও, পোড়াও, হরতাল, অবরোধের কারণে বারবার পরীক্ষায় সময়সূচি বদলাতে হয়েছে। এতে শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হয়েছে।
প্রতিকূলতার মধ্যেও ২০১৪ ও ২০১৫ সালে সময়মতো শিক্ষার্থীদের কাছে সরকার বই পৌঁছে দিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এ সময় অনেকটা গেরিলা কায়দায় বই পৌঁছে দেওয়া হয়েছে বলে তিনি জানান।
প্রধানমন্ত্রী বলেন, সরকার বিজ্ঞান শিক্ষাকে গুরুত্ব দিয়েছে। এ কারণে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছে।
বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী শিক্ষার উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন।
৩০.০৫.২০১৫ - গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- চার জেলায় ব্যাংক খোলা আছে আজ
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন











