প্রতিদিন কাঁচা মরিচ খাওয়ার উপকারিতা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৬ পিএম, ২৩ এপ্রিল ২০২২ শনিবার
ফাইল ছবি
ঝাল খেতে ভালোবাসেন যারা, তাদের কাছে পছন্দের একটি নাম হলো কাঁচা মরিচ। এই মরিচই যে অধিকাংশ ঝাল খাবারের উৎস! রান্নায় তো ব্যবহার করা হয়ই, এমনকী খেতে বসে বাড়তি কাঁচা মরিচ দরকার হয় অনেকেরই। স্বাদের জন্য কাঁচা মরিচ খাওয়া হলেও এটি স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী।
কাঁচা মরিচে আছে ডায়াটারি ফাইবার, থিয়ামিন, রাইবোফ্লবিন, নিয়াসিন, ফলেট, আয়রন, ম্যাঙ্গানিজ এবং ফসফরাস। সেইসঙ্গে আরও
আছে ভিটামিন এ, সি, কে, বি৬, পটাশিয়াম, কপার এবং ম্যাগনেসিয়াম। এগুলো আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় উপাদান। জেনে নিন প্রতিদিন কাঁচা মরিচ খাওয়ার উপকারিতা-
ভালো থাকে হার্ট
হার্টের সমস্যা থেকে বাঁচতে প্রতিদিন কাঁচা মরিচ খাওয়ার অভ্যাস করুন। কাঁচা মরিচে থাকা উপকারী উপাদান আমাদের রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়, সেইসঙ্গে নিয়ন্ত্রণে রাখে ট্রাইগ্লিসারাইডের মাত্রাও। এটি ব্লাড ক্লট হতেও বাঁধা দেয়। যে কারণে হার্ট অ্যাটাকের আশঙ্কা কমে। সেইসঙ্গে দূরে থাকে হার্টের নানা সমস্যাও।
সাইনাস দূরে রাখে
কাঁচা মরিচে থাকা ক্যাপসিসিন শরীরের নানা কাজে লাগে। ঝাল স্বাদও লাগে এই ক্যাপসিসিনের কারণে। এই উপাদান শরীরে প্রবেশ করলে মিউকাস মেমব্রেনের মধ্যে রক্তের প্রবাহ বেড়ে যায়। যে কারণে সাইনাসের ইনফেকশন থাকলে তা দ্রুত কমতে শুরু করে। তাই সাইনাস থেকে বাঁচতে নিয়মিত কাঁচা মরিচ খাওয়ার অভ্যাস করুন।
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
প্রতিদিন কাঁচা মরিচ খাওয়ার অভ্যাস থাকলে তা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে। এতে আছে ভিটামিন সি, বিটা ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এসব উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে। সেইসঙ্গে এটি দৃষ্টিশক্তি বাড়াতেও কাজ করে। নিয়মিত কাঁচা মরিচ খেলে ত্বক সুন্দর থাকে, ত্বকে বয়সের ছাপ পড়ে না।
ডায়াবেটিস থেকে বাঁচায়
কাঁচা মরিচ খেলে তা রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যে কারণে দূরে থাকে ডায়াবেটিস। ডায়াবেটিস থেকে বাঁচতে নিয়মিত কাঁচা মরিচ খাওয়ার অভ্যাস করুন। সেইসঙ্গে যারা ডায়াবেটিসে আক্রান্ত তারাও এর মাত্রা নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত কাঁচা মরিচ খেতে পারেন।
মানসিক চাপ কমাতে সাহায্য করে
মানসিক চাপ কমাতে দারুণ কাজ করে কাঁচা মরিচ। আপনার যদি খুব বেশি মন খারাপ লাগে তবে কাঁচা মরিচ খেয়ে নিন। এতে মেজাজ দ্রুতই ফুরফুরে হয়ে উঠবে, কমবে মানসিক চাপ। কারণ কাঁচা মরিচ খেলে শরীরে ন্ডোরফিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়। যে কারণে মানসিক চাপ কমার পাশাপাশি বাড়ে আনন্দও।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








