ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ১৭:৫৪:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

প্রতিবছর বায়ু দূষণে ৭০ লাখ মানুষের মৃত্যু: গুতেরেস

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫০ এএম, ৯ সেপ্টেম্বর ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

বিশ্বজুড়ে প্রতিবছর বায়ু দূষণের ফলে ৭০ লাখ মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে বলে জানিয়েছে জাতিসংঘ।মঙ্গলবার আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস উপলক্ষ্যে দেয়া এক বার্তায় সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস এ তথ্য জানান।

তিনি বলেন, বিশ্বব্যাপী প্রতি ১০ জনের মধ্যে ৯ জন শ্বাসের মাধ্যমে দূষিত বায়ু গ্রহণ করছে।

তিনি বলেন, বায়ু দূষণের কারণে প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষের অকাল মৃত্যু ঘটছে। যাদের বেশিরভাগ মূলত নিম্ন ও মধ্য-আয়ের দেশের। বায়ু দূষণের কারণে হৃদরোগ, স্ট্রোক, ফুসফুস ক্যান্সার এবং অন্যান্য শ্বাসজনিত রোগ সৃষ্টি করছে। যা অর্থনীতি, খাদ্য সুরক্ষা এবং পরিবেশকেও মারাত্মক হুমকির মুখে ফেলছে। গুতেরেস বলেন, করোনাভাইরাস মহামারি থেকে সুস্থ হয়ে উঠে বিশ্বকে বায়ু দূষণ রোধে আরো বেশি মনোযোগ দিতে হবে।

গত বছর অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে ইউনাইটেড ন্যাশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম (ইউনেপ) প্রতি বছর ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ‘আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস’ আন্তর্জাতিকভাবে পালনের আহ্বান জানায়।

-জেডসি