প্রতিবন্ধী নাগরিকদের সমঅধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানালেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ
আপডেট: ০৬:০২ পিএম, ২৮ জুন ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ প্রতিবন্ধী নাগরিকদের সমঅধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, প্রতিবন্ধী নাগরিকরা যাতে সমাজের সব নাগরিকের মত সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারেন তার জন্য আরো বেশি সচেতনতা তৈরী ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
আজ রাজধানীর উত্তরাতে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত দেশী-বিদেশী প্রতিবন্ধী নেতৃবৃন্দের অংশগ্রহণে ওয়ার্ল্ড কাউন্সিল মিটিং-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
ডিজাবল পিপলস ইন্টারন্যাশনাল (ডিপিআই) এর ওয়ার্ল্ড কাউন্সিলর ও ইউরোপ চেয়ারপারসন জিয়েন লুক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মিটিং এ অন্যদের মধ্যে আরও বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নাজমুল আহ্সান কলিমুল্লাহ, বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আব্দুস সাত্তার দুলাল এতে করেন প্রমুখ।
বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ আরো বলেন, জাতিসংঘ সার্বজনীন মানবাধিকার ঘোষণার পরও প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষায় আলাদা আইন প্রণয়নের প্রয়োজন পড়লো এজন্য যে, প্রতিবন্ধী ব্যক্তির ন্যায্য অধিকার রক্ষায় যথেষ্ট ছিল না। এ জন্য জাতিসংঘ ১৯৮১ সাল থেকে প্রতিবন্ধী দিবস পালনের সূচনা করে।
তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিগণের সমাজে মূলধারার উন্নয়ন কর্মকর্তাদের সম্পৃক্তকরণ ও তাদের ব্যক্তিগত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সংস্কৃতিক, স্বাস্থ্যগত প্রতিটি ক্ষেত্রে এগিয়ে নিতে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।
বিরোধীদলীয় নেতা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সকলের আপনজন। তাদের আদর যত্ন, নিবিড় পরিচর্যা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও কর্মক্ষম জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব।
২৯.০৬.২০১৫ - অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই