প্রতিবন্ধী নাগরিকদের সমঅধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানালেন রওশন
আপডেট: ১০:৪৫ এএম, ২৯ জুন ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রতিবন্ধীদের সমাজের মূলধারার কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।
প্রতিবন্ধী জনগোষ্ঠীকে ব্যক্তিগত, সামাজিক ও অর্থনৈতিকভাবে এগিয়ে নিতে সবার পদক্ষেপ প্রত্যাশা করেছেন তিনি।
রোববার রাজধানীর উত্তরার দক্ষিণখানে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
রওশন বলেন, “যদি আমরা তাদের প্রতি সচেতন হই, তারা আমাদের সম্পদ হতে পারে। সমাজ ও দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।”
শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের প্রতি যত্নবান হওয়ার তাগিদ দিয়ে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বলেন, “সমাজে প্রতিবন্ধীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমাদের উচিত তাদের প্রতি মনযোগী হওয়া এবং সামাজিক সচেতনতা তৈরি করা।”
তিনি বলেন, “প্রতিবন্ধীরা সকলের আপনজন। তাদের আদর-যত্ন, নিবিড় পরিচর্যা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব।”
জাতীয় পার্টি সবসময়ই প্রতিবন্ধীদের অধিকার রক্ষায় আন্তরিক মন্তব্য করে রওশন এরশাদ বলেন, “জাতীয় পার্টির আমলেই সরকারি চাকরিতে প্রতিবন্ধী কোটার প্রচলন করা হয়েছিল।”
প্রতিবন্ধীদের অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে আন্তর্জাতিক সংগঠন ডিজঅ্যাবল্ড পিপলস ইন্টারন্যাশনালের (ডিপিআই) সঙ্গে যৌথ উদ্যোগে বিপিকেএস প্রথমবারের মত প্রতিবন্ধীদের জন্য তিন দিনের ওয়ার্ল্ড কাউন্সিল মিটিং আয়োজন করেছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, বিপিকেএসের নির্বাহী পরিচালক আবদুস সাত্তার দুলাল, ডিপিআই’র ইউরোপ শাখার চেয়ারম্যান জেন লুক সাইমনসহ অনেকে বক্তব্য দেন।
২৯.০৬.২০১৫
- অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস