ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৬:৪১:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল

প্রতিবন্ধীদের গান শোনালেন শ্রদ্ধা

ফিচার ডেস্ক

প্রকাশিত : ০৮:৫৮ এএম, ২০ সেপ্টেম্বর ২০১৫ রবিবার

অভিনয় পর্যন্তই শেষ না, সঙ্গীত শিল্পী হিসেবেও সুপরিচিত বলিউড নায়িকা শ্রদ্ধা কাপুর। আর এবার তিনি গান শোনালেন প্রতিবন্ধী শিশুদের। মিষ্টি গানের গলায় বেশ কিছু সময় তাদের সঙ্গ দিয়েছেন শ্রদ্ধা।

মানসিক প্রতিবন্ধীদের নিয়ে কাজ করছে একটি এনজিও ‘সহচরি ফাউন্ডেশন’। এর জনকল্যাণমূলক মিশনকে সমর্থন করে সম্প্রতি সেখানে গিয়েছিলেন শ্রদ্ধা কাপুর। সময় কাটানোর পাশাপাশি গান গেয়ে প্রতিবন্ধী শিশুদের মুগ্ধ করেছেন তিনি।
 
সামাজিক পরিবর্তন এবং মানবপ্রেমের মধ্যে সংযোগ ঘটানোর একটি বাণিজ্যিক উদ্যোগ হিসেবে প্রতিবছর ডিজাইন প্রদর্শনীর আয়োজনও করে ‘সহচরি ফাউন্ডেশন’। চলতি বছরের প্রদর্শনী অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের ২২ এবং ২৩ তারিখ।