ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২২:১৯:১৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

প্রথম চাঁদের অন্ধকার অংশে পৌঁছাল চীনের মহাকাশযান

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৪ পিএম, ৪ জানুয়ারি ২০১৯ শুক্রবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

প্রথমবারের মতো চাঁদের অন্ধকার অংশে সফলভাবে অবতরণ করেছে চীনের রোবটিক চেঞ্জ-৪ মহাকাশযান। গতকাল বৃহস্পতিবার বেইজিং সময় সকাল ১০টা ২৬ মিনিটে মহাকাশযানটি চাঁদের দক্ষিণ মেরু-এটকেইন বেসিনে অবতরণ করে বলে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

চেঞ্জ-৪ মহাকাশযানটি চাঁদে বহন করে নিয়ে গেছে ভূতাত্ত্বিক অঞ্চল চিহ্নিতকরণের জন্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র। সেইসঙ্গে জৈবিক গবেষণার উপকরণও রয়েছে। গত ৮ ডিসেম্বর চীনের সিচুয়ান প্রদেশ থেকে মহাকাশযানটিকে উৎক্ষেপণ করা হয় এবং ১২ ডিসেম্বর এটি চাঁদের কক্ষপথে প্রবেশ করার ২২ দিন পর চাঁদের দূরবর্তী অন্ধকার অংশে অবতরণ করতে সক্ষম হয়।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই সফল অবতরণকে বলছে, মহাকাশ গবেষণায় এটি একটি বড় মাইলফলক। সংবাদমাধ্যম জানিয়েছে, যদিও চাঁদের অন্যান্য দিকে এর আগে মহাকাশযান অবতরণ করেছে।  কিন্তু পৃথিবী থেকে চাঁদের সবচেয়ে দূরবর্তী স্থানে বিশ্বে এটাই প্রথম কোনো মহাকাশযানের অবতরণ। চাঁদের এ দিকটা পৃথিবী থেকে দেখা যায় না। সূত্র : পার্সটুডে