প্রথম দুই নারী বিচারপতি পেলো কাশ্মীর
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৯:০০ পিএম, ১১ আগস্ট ২০১৮ শনিবার
প্রথমবারের মত দুই নারী বিচারপতি পেলো কাশ্মীর। একই সময় ওই রাজ্যের বিচারপতি এবং বিচারকের পদে বহাল হয়ে ইতিহাস গড়লেন এই দুই নারী। জম্মু-কাশ্মীরের হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন গীতা মিত্তল৷ শুক্রবার সিন্ধু শর্মা জম্মু-কাশ্মীরের হাইকোর্টে প্রথম নারী বিচারপতি হিসেবে নিযুক্ত হন৷
আজ শনিবার জম্মু-কাশ্মীর হাইকোর্টের মুখ্য বিচাপরিত হিসেবে নিযুক্ত হয়েছেন গীতা মিত্তল। যিনি আগে দিল্লি হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত ছিলেন। জম্মু-কাশ্মীর হাইকোর্টের ইতিহাসে গীতা দেবীই হলেন প্রথম নারী প্রধান বিচারপতি।
অন্যদিকে জম্মু কাশ্মীরের বিচারব্যবস্থায় আরও একজন ইতিহাস গড়েছেন। তিনি হলেন সিন্ধু শর্মা। এই মুহূর্তে তিনি দিল্লি হাইকোর্টের বিচারক। সিন্ধু দেবী হলেন জম্মু-কাশ্মীর হাইকোর্টের প্রথম নারী বিচারক।শুক্রবার তাকে ওই পদে নিয়োগ করা হয়।
দেশের বিভিন্ন প্রান্তের হাইকোর্টের বিচারক এবং বিচারপতিদের পদের ক্ষেত্রে রদবদল করেছে কেন্দ্রীয় আইনমন্ত্রক। যেখানে উল্লেখযোগ্য হচ্ছে বাঙালিদের অবস্থান। মাদ্রাস হাইকোর্টের বিচারপতি ছিলেন ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। তাঁকে সুপ্রিম কোর্টের বিচারকের দায়িত্ব দিয়েছে ভারত সরকারের আইনমন্ত্রক।
এর মধ্যে নাটকীয় রদবদল হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারক অনিরুদ্ধ বোসের ঝাড়খন্ড হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়া। প্রাথমিক অবস্থায় ঠিক হয়েছিল তাঁকে দিল্লি হাইকোর্টের বিচারপতি করা হবে। কিন্তু তা হয়নি। অভিজ্ঞতা কম থাকার কারণে তাঁকে দিল্লির বদলে ঝাড়খন্ডের হাইকোর্টের বিচারপতি করা হয়েছে।
অন্যদিকে কেরল হাইকোর্টের বিচারক হৃষীকেশ রায় ওই আদালতেরই মুখ্য বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন।
এদিকে, পাটনা হাইকোর্টের মুখ্য বিচারপতি রাজেন্দ্র মেনন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্বে আসেন৷ অন্যান্য পরিবর্তনগুলির মধ্যে উল্লেখযোগ্য, ওডিশা হাইকোর্টের প্রধান বিচারপতি বিনীত সরন সুপ্রিমকোর্টে নিযুক্ত হন, তার স্থানে রাজস্থান হাইকোর্ট থেকে আসেন বিচারপতি কল্পেশ সত্যেন্দ্র ঝাভেরি৷
অন্যদিকে, ক্যালকাটা হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোস ঝাড়খন্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হন৷
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- নগদে চাকরি , থাকছে না বয়সসীমা
- আম খেলে কি ওজন বাড়ে?
- হৃদযন্ত্র ভালো রাখতে বর্ষার ৫ ফল
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- আজও সারা দেশে বৃষ্টির আভাস, ৫ জেলায় ভূমিধসের উচ্চ ঝুঁকি
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, পানিবন্দি হাজার মানুষ
- ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন
- বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন
- আজ সোনালী কাবিনের কবি আল মাহমুদের জন্মদিন
- ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস
- সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
- যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১
- বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- ৪৩ দিনেই প্রশান্ত মহাসাগর পাড়ি, বিশ্বরেকর্ড গড়লেন মার্কিন নারী
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- র্যাবের সাবেক গোয়েন্দা প্রধানকে ধন্যবাদ জানিয়ে পরীমনির পোস্ট
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আম খেলে কি ওজন বাড়ে?











