প্রথম নারী জেলা প্রশাসক পেল সাতক্ষীরাবাসী
সাতক্ষীরা প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৫ এএম, ৯ নভেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মিজ আফরোজা আখতারকে নিয়োগ দিয়েছে সরকার। শনিবার (৮ নভেম্বর) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেওয়া হয়।
মিজ আফরোজা আখতার এর আগে পাবনার জোনাল সেটেলমেন্ট কর্মকর্তা হিসেবে সংযুক্ত ছিলেন। নারী হিসেবে তিনিই প্রথম সাতক্ষীরার জেলা প্রশাসকের কার্যালয় সামলাবেন।
এর আগে, সাতক্ষীরায় ৭১ জন জেলা প্রশাসক দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ জেলা প্রশাসক হিসেবে দায়িত্বে ছিলেন মোস্তাক আহমেদ। তার স্থলাভিষিক্ত হচ্ছেন মিজ আফরোজা আখতার।
সাতক্ষীরা জেলার নামকরণ ও প্রশাসনিক যাত্রার ইতিহাস প্রায় দেড়শ বছরের পুরনো। ১৮৫২ সালে যশোর জেলার চতুর্থ মহকুমা হিসেবে সাতক্ষীরার প্রশাসনিক যাত্রা শুরু হয়, সদর দপ্তর ছিল কলারোয়ায়। প্রথম মহকুমা কর্মকর্তা ছিলেন নবাব আব্দুল লতিফ। পরে ১৮৬১ সালে সদর দপ্তর স্থানান্তরিত হয় সাতঘরিয়া গ্রামে, যা পরবর্তীতে সাতক্ষীরা নামে পরিচিতি পায়।
এই দীর্ঘ সময়ের মধ্যে কোনো নারী কর্মকর্তা জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পাননি। তাই ৭১ জন পুরুষ জেলা প্রশাসকের পর মিজ আফরোজা আখতারের নিয়োগ সাতক্ষীরার ইতিহাসে নতুন অধ্যায় যোগ করেছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











