প্রথম ভারতীয় নারী হিসাবে আট হাজারি ৫ শৃঙ্গ জয় প্রিয়াঙ্কার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৩ এএম, ৬ মে ২০২২ শুক্রবার
ফাইল ছবি
এভারেস্ট, লোৎসে, মাকালু, অন্নপূর্ণা শৃঙ্গ জয় আগেই হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) বিকেল নাগাদ কাঞ্চনজঙ্ঘায় সফল আরোহণ করেই ইতিহাস গড়লেন পশ্চিম মহারাষ্ট্রের সাতারার বাসিন্দা প্রিয়াঙ্কা মোহিতি। প্রিয়াঙ্কা প্রথম ভারতীয় নারী যিনি পাঁচটি আট হাজারি শৃঙ্গের শিখর ছুঁয়ে ফেললেন।
বৃহস্পতিবার বিকেল ৪টা ৫২ মিনিটে বিশ্বের তৃতীয় বৃহত্তম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা (৮,৫৮৬ মিটার) জয় করেন ৩০ বছর বয়সী প্রিয়াঙ্কা। সংবাদ সংস্থা পিটিআইকে এই খবর দিয়েছেন তার ভাই আকাশ।
জানা গেছে, প্রিয়াঙ্কা গত বছরের এপ্রিলেই দশম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা (৮,০৯১) জয় করে ফিরেছিলেন। তার আগে ২০১৩ সালে মাত্র ২১ বছর বয়সে সফল আরোহণ করেছিলেন বিশ্বের উচ্চতম শৃঙ্গ এভারেস্টে (৮,৮৪৯ মিটার)। ২০১৮ সালে লোৎসে (৮,৫১৬ মিটার) আর ২০১৬ সালে মাকালুর (৮,৪৮৫ মিটার) শিখরে আরোহণ করেছিলেন তিনি। যার জন্য ২০২০ সালে প্রিয়াঙ্কা তেনজিং নোরগে অ্যাডভেঞ্চার সম্মান পান।
ছোট থেকেই পর্বতারোহণে ঝোঁক প্রিয়াঙ্কার। কিশোরী বয়সে মহারাষ্ট্রের সহ্যাদ্রি রেঞ্জ আরোহণ দিয়ে সেই যাত্রার শুরু। তারপর উত্তরাখণ্ডের কাছে হিমালয়ের গঢ়বাল পর্বতমালার বান্দরপঞ্চ, হিমাচলের লাহৌল ও স্পিতির মাউন্ট মেন্থোসা। ২০১৬ সালে মাকালুর পাশাপাশি প্রায় ছ’হাজার মিটার উচ্চতার মাউন্ট কিলিমাঞ্জারোও জয় করেছিলেন প্রিয়াঙ্কা।
সূত্র : আনন্দবাজার, এনডিটিভি
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর










