প্রথম ভারতীয় নারী হিসেবে অক্সিজেন ছাড়াই শৃঙ্গ জয় পিয়ালির
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৭ পিএম, ১ অক্টোবর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
প্রথম ভারতীয় নারী হিসেবে অক্সিজেনের সাহায্য ছাড়া ধৌলাগিরি শৃঙ্গ জয় করলেন হুগলির চন্দননগরের পিয়ালি বসাক।
শুক্রবার সকালে এক এজেন্সির সহায়তায় সাপ্লিমেন্টারি অক্সিজেন ছাড়াই ৮ হাজার ১৬৭ মিটার শৃঙ্গ জয় করেন বাঙালি এই পর্বতারোহী। পিয়ালি ছাড়াও এই অভিযানে ছিলেন আরও দুই ভারতীয় এবং চার শেরপা। সকলেই অক্সিজেন নিয়ে এই অভিযান করলেও একমাত্র পিয়ালি অক্সিজেনের সাহায্য ছাড়া এই অভিযান শেষ করেন।
চন্দননগরের কানাইলাল স্কুলে শিক্ষকতার কাজ করেন পিয়ালি। শিক্ষকতার পাশাপাশি পর্বতারোহণও করে থাকেন তিনি। গত ৫ সেপ্টেম্বর চন্দননগর থেকে মিথিলা এক্সপ্রেসে রক্সৌল পৌঁছন পিয়ালি। সেখান থেকে নেপালে। ওখানে বাকি সদস্যদের সঙ্গে ধৌলাগিরি শৃঙ্গ অভিযানে বেরোন। এর আগে ২০১৮-তে মানাসুলু শৃঙ্গ জয় করেছেন পিয়ালি। তবে মাউন্ট এভারেস্টের খুব কাছে গিয়েও ফিরে আসতে হয় তাঁকে। সেই ঘটনাই তাঁর জেদ আর খিদে আরও বাড়িয়ে তুলেছিল। অবশেষে সাফল্যও এল। শুধু সাফল্যই নয়, এই অভিযানে তিনি এক ভারতীয় তো বটেই, বাঙালি হিসেবেও অনন্য নজির গড়লেন।
সাধারণত আট হাজার মিটার উচ্চতায় উঠতে গেলে অক্সিজেনের সাহায্য লাগে। কিন্তু পিয়ালি এই অভিযান শেষ করেন কোনও রকম অক্সিজেনের সাহায্য ছাড়াই। এই ঘটনার কথা পিয়ালির পরিবার জানত না। ঘরের মেয়ের অনন্য নজির এবং সাফল্যে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা। তাঁর এই সাফল্যে সহকর্মী থেকে শুভাকাঙ্ক্ষীরা সকলেই খুশি।
পিয়ালির বোন তমালি বলেন, “বরাবর শান্ত প্রকৃতির পিয়ালি। ছোটবেলা থেকেই পাহাড়ের নেশা ছিল দিদির। বাবা-মায়ের সঙ্গে পাহাড়ে ঘুরতে গিয়ে সেখান থেকেই পাহাড়-পর্বতের প্রতি ভাল লাগা শুরু ওর। তার পর সপ্তম শ্রেণিতে পড়ার সময় রক ক্লাইম্বিং কোর্স করে। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়েছে। তার পর থেকে অভিযানে বেরোতে শুরু করল দিদি।”
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


