প্রথম রোজায় চুলা জ্বলেনি ঢাকার অনেক এলাকায়
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪০ পিএম, ২৫ মার্চ ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
সংযম ও সাধনার পবিত্র রমজান মাস শুরু হয়েছে আজ। দিনভর সিয়াম সাধনা শেষে ইফতারের মাধ্যমে প্রথম রোজা পালন করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তবে গ্যাস সংকটের কারণে রাজধানীর অনেক এলাকাতেই জ্বলেনি চুলা। ফলে তৈরি করা যায়নি ইফতার সামগ্রী। ফলে বাধ্য হয়ে অনেককেই বাইরে থেকে ইফতার সামগ্রী কিনে খেতে হয়েছে।
শুক্রবার (২৪ মার্চ) ছুটির দিনে গ্যাস সংকটে ছিলেন রাজধানীর নিউমার্কেট, ডেমরা ও আজিমপুর এলাকার বাসিন্দারা। সকাল থেকেই গ্যাসের সংকট থাকায় বিকেলে ইফতার সামগ্রী তৈরি করতে পারেনি এসব এলাকার অনেক পরিবার।
নিউমার্কেট এলাকার বাসিন্দা গৃহিণী শাহনাজ বেগম বলেন, রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত গ্যাস ছিল। এরপরেই গ্যাস সরবরাহ কমে যায়। মিনিমাম রান্না করার মতো গ্যাস পাওয়া যায়নি। তাই আজ বাইরে থেকে ইফতার সামগ্রী কিনে আনতে হয়েছে।
পার্শ্ববর্তী আজিমপুর এলাকার বাসিন্দা পারভীন আক্তার বলেন, আজ সকাল থেকেই গ্যাস ছিল না। তাই রান্নাবান্নাও করা যাচ্ছিল না। যখন দেখলাম বিকেলেও গ্যাস নেই, তখন দোকান থেকে ইফতার সামগ্রী কিনে আনতে হলো।
ডেমরা এলাকার বাসিন্দা সাদিয়া আক্তার বলেন, গ্যাস সংকটে রমজানের প্রথম দিনটিতে মনের মতো ইফতার বানাতে পারলাম না। সামনেও যদি এমন গ্যাস সংকট থাকে তাহলে তো বাইরে থেকে ইফতার সামগ্রী কেনা ছাড়া উপায় থাকবে না। কারণ সবার বাসায় তো এলপিজি গ্যাস থাকে না।
এ প্রসঙ্গে তিতাস গ্যাসের পরিচালক (অপারেশন) সেলিম মিয়া বলেন, আজ চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কম ছিল। প্রথম রমজানে গ্যাসের চাহিদা বেশি থাকায় বিভিন্ন স্থানে সরবরাহে কিছুটা ঘাটতি হয়েছে। গ্যাস সংকটের বিষয়ে আমরা অবগত রয়েছি। রমজান মাসে যেন গ্যাস সংকট না হয়, সে বিষয়ে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে।
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম






