প্রথম রোজায় বাজারে আগুণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০১:৩৭ পিএম, ২০ মে ২০১৮ রবিবার
আজ শুক্রবার থেকে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমযান শুরু। আজ সাপ্তাহিক ছুটি ছাড়াও রোজার দিন থাকায় সকালে বাজারে লোক সরগরম অনেকটাই কম দেখা গেল। তবে বাজারে সব পণ্যের দাম বাড়তি। ক্রেতারা বলছেন, প্রথম রোজায়ই বাজারে আগুণ লেগেছে। বাকী এক মাস কি অবস্থা দাড়াবে তা সময়ই বলে দেবে।
এদিকে ব্যবসায়িরা বলছেন, আজ বেলা বারার সাথে সাথে দাম ক্রমান্বয়ে বাড়বে। প্রতি বছরই প্রথম রমজানের দিন একই ঘটনা ঘটে থাকে।
রাজধানীর খুচরা বাজার, রাজধানীর বাইরের খুচরা বাজারগুলোতে ঘুরে দেখা যায়, গতকালকে থেকে আজ সকাল পর্যন্ত কিছু কিছু জিনিসের দাম চক্রবৃদ্ধি হারে বাড়ছে। এর মধ্যে প্রথমেই আসে রোজার অপরিহার্য বেগুন ও শসার দাম। ভাল মানের শসার দাম প্রতি কেজি ৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। দাম ইফতারের আগে আরও বাড়তে পারে। এদিকে কাচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজিতে। গতকালও যা ছিলো ৬৫ থেকে ৭০ টাকা কেজি। ধনেপাতা বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজি।
সালাদের আরেক উপকরণ টমেটোর শশার মতই দাম। ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে কিনতে হচ্ছে টমেটো। আর বেগুনতো বর্তমানে সব্জির রাজা, যার দামের কাছে সবাই ভাজা ভাজা। প্রতিকেজি গোল বেগুন ১১০ থেকে ১২০ টাকা ও লম্বা বেগুন ১০০ থেকে ১১০ টাকায় বেচাকেনা হচ্ছে বাজারগুলোতে। লেবুর দাম প্রকার ভেদে হালি হিসেবে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়।
বেগুনের বাড়তি দাম নিয়ে কথা বলতেই কলাবাগানের ফরহাদুল ইসলাম নামের এক বিক্রেতা বলে উঠলেন, ‘বেগুনের দাম কই আর বেশি। ১০০ থেকে ১২০ টাকায় বেচাকেনা হচ্ছে। আজকে যত সময় যাইবো দেখবেন গোল বেগুন ১৫০ থেকে ১৬০ টাকাও হয়ে যেতে পারে। প্রতিবছরই রোজাতেই তো এমন হয়,এ আর নতুন কি।
রমজানের আরেক ইফতারি আইটেম আলুর দাম কেজি প্রতি ২৫ থেকে ৩০ টাকা। এছাড়াও অন্যান্য সব্জির দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। সেগুলোর দাম কেজিতে ৬০ থেকে ৮০ টাকার মধ্যে। অনেকেই ইফতারিতে পাকা কলা খান। পাকা সবড়ি কলা এখন হালি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা পর্যন্ত।
দেশি পিঁয়াজ ৫০ থেকে ৫৫, আমদানি পেঁয়াজ ৪৫, রসুনের দাম বেড়ে ১০০ থেকে ১২০, চিনি ৬৫ থেকে ৭০ এবং চীনা আদার দাম ১২০ টাকা, দেশি আদার দাম ১৫০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। এছাড়া ছোলার কেজি ৮০ থেকে ৯০ টাকা,চিনি ৬০ থেকে ৬২ টাকা,খেজুর কেজি প্রতি ২০০ থেকে ২২০ টাকা, মুড়ি ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে সয়াবিন তেলের দামও বাড়তির দিকে।
দামবৃদ্ধি অব্যাহত আছে মাছের বাজারেও। এই প্রসঙ্গে মাসুদ খন্দকার নামে এক ক্রেতা বলেন, ‘কর্তৃপক্ষের নির্দেশ তো মানা হচ্ছে না। মাংস বিক্রি হচ্ছে ৫০০-৫১০ টাকা কেজি। খাসির মাংস ৭৫০-৭৮০, ব্রয়লার মুরগি ১৬০ থেকে ১৭০ ও দেশি মুরগি ৩৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে আজ বাজারের প্রকৃত চিত্রটা পাওয়া যাবে ইফতারের আগে।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







