প্রথম সপ্তাহে ৬৪ লাখ ভ্যাকসিন বিতরণ করবে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৮ পিএম, ২৫ নভেম্বর ২০২০ বুধবার
ছবি: ইন্টারনেট
মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান জৈব ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান বায়োএনটেকের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনের ৬৪ লাখ ডোজ বিতরণের পরিকল্পনা হাতে নিয়েছে যুক্তরাষ্ট্র। করোনাভাইরাসের বিস্তার মোকাবিলায় জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতির জন্য আবেদনের পর এমন পরিকল্পনার কথা জানানো হলো।
আগামী মাসেই এসব ভ্যাকসিন ব্যবহারের অনুমতি পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
এ ভ্যাকসিন ব্যবহারের সবুজ সংকেত দেওয়া হবে কি-না সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণে আগামী ১০ ডিসেম্বর মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ প্রশাসন (এফডিএ) কমিটি বৈঠকে বসতে যাচ্ছে।
এদিকে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের ও মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে।
মঙ্গলবার সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, যুক্তরাষ্ট্রে কভিড-১৯ রোগ ছড়িয়ে পড়ার শুরু থেকে এ পর্যন্ত মোট ২ লাখ ৫৯ হাজার ৬০০ জন এ ভাইরাসে প্রাণ হারিয়েছে এবং ১ কোটি ২৫ লাখ মানুষ আক্রান্ত হয়েছে।
পরিসংখ্যানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আরও ২ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে মারা গেছেন। একই সময়ে ১ লাখ ৬৭ হাজারের বেশি আক্রান্ত হয়েছে।
সরকারের অপারেশন ওয়ার্প স্পিড বিষয়ক প্রধান অপারেশনস কর্মকর্তা জেনারেল গুস্টাভ পার্না সাংবাদিকদের বলেন, ডিসেম্বরের শেষ নাগাদ প্রায় ৪ কোটি ডোজ ভ্যাকসিন পাওয়া যাবে।
মডার্না ও ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ উদ্ভাবিত অপর ভ্যাকসিন এই সংখ্যার অন্তর্ভুক্ত রয়েছে। তারা গত সপ্তাহে ভ্যাকসিনের প্রাথমিক কার্যক্ষমতার ফলাফল জানিয়েছে এবং জরুরি অনুমোদনের কাছাকাছি পর্যায়ে রয়েছে।
-জেডসি
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত











