ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ১৩:৪০:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা

প্রথমবারের মত মার্কিন কংগ্রেসে দুই মুসলিম নারী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৪ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার

যুক্তরাষ্ট্রের নির্বাচনে প্রথমবারের মতো কংগ্রেসের সদস্য হিসেবে জয়ী হয়েছেন দুই মুসলিম নারী। এদের মধ্যে একজন ফিলিস্তিনি বংশোদ্ভুত রাশিদা তালিব এবং অন্যজন সোমালি বংশোদ্ভুত ইলহান ওমর। তারা দু’জনেই ডেমোক্রেট প্রার্থী।

 

৪২ বছর বয়সী রাশিদা তালিব মিশিগানে ডেমোক্রেট দল থেকে জয়ী হয়েছেন। অপরদিকে মিনেসোটা অঙ্গরাজ্য থেকে জয়ী হয়েছেন ইলহান ওমর।

 

২০০৮ সালে প্রথম মুসলিম নারী হিসেবে মিশিগানের আইনসভায় নির্বাচিত হয়ে নতুন ইতিহাস গড়েছিলেন রাশিদা। তিনি ডেমোক্রেট প্রার্থী হিসেবে কংগ্রেসের ১৩ নম্বর আসন থেকে লড়াই করেছেন।

 

তালিব সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, কেউ যখন আমাকে বলে যে তুমিই প্রথম মুসলিম নারী হিসেবে জয়ী হয়েছ। তখন আমার প্রথমে একটা কথাই মনে হয় তা হলো এই মুহূর্তকে উদযাপন করতে হবে।

 

আমরা যখন ভাবছিলাম এটা অসম্ভব ঠিক সে সময়ই আমরা ইতিহাস বদলে দিলাম। আর আপনি যখন বিশ্বাস করবেন এবং আমার মতো কাউকে বিশ্বাস করবেন তখন এটা সম্ভব। তালিবের বাবা-মা ফিলিস্তিনি শরণার্থী ছিলেন।

 

অপরদিকে, সোমালিয়ার গৃহযুদ্ধের সময় ১৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন ওমর। তিনি কংগ্রেসের পাঁচ নম্বর আসন থেকে জয়ী হয়েছেন।