ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১১:৫৯:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন

প্রধানমন্ত্রী আজ সাধারণ পরিষদে ভাষণ দেবেন

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২২ এএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯ শুক্রবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফাইল ছবি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে ভাষণ দেবেন। তিনি বাংলায় ভাষণ দেবেন। তিনি রোহিঙ্গা সংকট সমাধানে তাঁর ভাষণে ৪টি প্রস্তাব উপস্থাপন করবেন।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন সূত্র বাসসকে জানায়, আজ স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটা থেকে ৬টার মধ্যে (বাংলাদেশ সময় শনিবার বিকেল সাড়ে তিনটা থেকে ৪টা) প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেয়ার কথা রয়েছে।

সূত্র আরো জানায়, শেখ হাসিনা অতীতের মতো এবারও বাংলায় ভাষণ দেবেন।’

সূত্র জানায়, প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট অবসানে তাঁর ভাষণে ৪টি প্রস্তাব উপস্থাপন করবেন বলে আশা করা হচ্ছে।

রোহিঙ্গা ইস্যুর পাশাপাশি প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা, অর্থনৈতিক অগ্রগতি, ডিজিটাল বাংলাদেশ গঠন, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং নারীর ক্ষমতায়ন প্রসঙ্গও তুলে ধরবেন।

এছাড়া প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বিশ্ব শান্তির লক্ষ্যে কর্মপরিকল্পনা, নিরাপদ অভিবাসন, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের মোকাবেলা এবং ব্লু-ইকোনমি নিয়েও আলোচনা করবেন।