ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১১:১৩:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা

প্রধানমন্ত্রী গণভবনে ডাকবেন ক্রিকেটারদের

আপডেট: ০১:৫৩ পিএম, ২৯ জুন ২০১৫ সোমবার

PMO_2415-1_EDস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব শিঘ্রই দেশের ক্রিকেটারদের গণভবনে ডাকবেন। ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ বিজয়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের গণভবনে ডেকে অভিনন্দন জানাবেন প্রধানমন্ত্রী। খুব শিঘ্রই তাদের গণভবনে ডাকা হবে বলে সোমবার সংসদে জানান তিনি। অসুস্থতার কারণে টাইগারদের সিরিজ জয়ের মুহূর্তে মাঠে থাকতে না পেরে এ সময় আক্ষেপ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সোমবার (২৯ জুন) সকালে জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ক্রিকেট নিয়ে আমাদের অনেকে তুচ্ছ-তাচ্ছিল্য করত। কিন্তু আমাদের ছেলেরা কিছুদিন আগে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে এবং ভারতের বিরুদ্ধে সিরিজ জিতেছে। তিনি বলেন, আমি একটু অসুস্থ ছিলাম বলে মাঠে যেতে পারিনি। কিন্তু আমার খুব আশা ছিলো ছেলেদের হাতে ট্রফিটা তুলে দেব। প্রধানমন্ত্রী বলেন, তবে খুব শীঘ্রই আমি প্লেয়ারদের ডাকবো। ভারতের সঙ্গে সিরিজ জয় করায় তাদের অভিনন্দন এবং ধন্যবাদ জানাবো। ২৯.০৬.২০১৫