ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ৪:১৩:৩৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন

প্রধানমন্ত্রী চোখের অপারেশন করালেন

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৮ পিএম, ২৩ জুলাই ২০১৯ মঙ্গলবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনের একটি হাসপাতালে চোখের অপারেশন করিয়েছেন। বর্তমানে যুক্তরাজ্যে সরকারি সফরে রয়েছেন তিনি। সোমবার লন্ডনের একটি হাসপাতালে তার বাম চোখে অপারেশন করা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম লন্ডন থেকে আজ মঙ্গলবার বাসস’কে জানান, সোমবার বিকেলে লন্ডনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর বাম চোখে অপারেশন করা হয়েছে।

তিনি বলেন, অপারেশনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্থ্য আছেন।

প্রেস সচিব আরো জানান, প্রধানমন্ত্রী লন্ডন থেকে একাধিক গুরুত্বপূর্ণ ফাইল ডিজিটালি স্বাক্ষর করেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী গত ১৯ জুলাই লন্ডনে পৌঁছার পর একাধিক গুরুত্বপূর্ণ ইলেক্ট্রোনিক ফাইল স্বাক্ষর করেন।

প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী লন্ডন থেকে দেশের বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষন করছেন এবং এ ব্যপারে সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের নির্দেশনা দিচ্ছেন।

শেখ হাসিনা বাংলাদেশী দূতদের সম্মেলন এবং অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে গত ১৯ জুলাই লন্ডনে যান। আগামী ৫ আগস্ট দেশে ফিরবেন তিনি।