ঢাকা, রবিবার ১২, জুলাই ২০২৬ ৬:১৭:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বান্দরবানে আবারও বাড়ছে বন্যার পানি, উৎকণ্ঠায় পাহাড়ের মানুষ বৃষ্টিতে বেড়েছে সবজির দাম টমেটোর কেজি ২০০ যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী উইডিকম্বকে হত্যা, গ্রেপ্তার ১ ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ মানুষের জীবন

প্রধানমন্ত্রী লন্ডন যাচ্ছেন আজ

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৩ এএম, ১৯ জুলাই ২০১৯ শুক্রবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার সরকারি সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন। আজ সকালে লন্ডনের পথে ঢাকা ত্যাগ করবেন তিনি। সফরকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই লন্ডনে আয়োজিত ইউরোপের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের একটি সম্মেলনে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট আজ সকালে লন্ডনের উদ্দেশে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

ফ্লাইটটি লন্ডন স্থানীয় সময় শুক্রবার বিকাল ৩টা ৫৫ মিনিটে হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বাসসকে বলেন, ‘সফরকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই লন্ডনে আয়োজিত ইউরোপের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের একটি সম্মেলনে যোগ দেবেন।’

প্রেসসচিব বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশী ডাক্তারদের পরামর্শ অনুযায়ী লন্ডনে চোখের চিকিৎসাও গ্রহণ করবেন।

প্রেসসচিব জানান, প্রধানমন্ত্রী আগামী ৫ আগস্ট দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।