ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৯:০৬:২৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে আসছেন বুধবার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:০১ পিএম, ৭ অক্টোবর ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক ও ভারত সফর নিয়ে বুধবার (০৯ অক্টোবর) সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই কথা জানানো হয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দেয়ার জন্য গত ২২ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত নিউইর্য়ক সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এছাড়া বেশ কয়েক দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং নানা আন্তর্জাতিক সংস্থা প্রধানের সাথে বৈঠক করেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দ্বিপাক্ষিক বৈঠক ও বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘ইন্ডিয়া ইকোনোমিক সামিট’-এ অংশ নিতে ০৩ থেকে ০৬ অক্টোবর পর্যন্ত নয়াদিল্লি সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দিল্লি সফরে ৭টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয় দুই দেশের মধ্যে।

-জেডসি