ঢাকা, সোমবার ২০, জুলাই ২০২৬ ৮:২৪:১৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১ উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড

প্রধানমন্ত্রী সোমবার কুমিল্লা যাচ্ছেন

আপডেট: ০১:২৫ পিএম, ২৩ মে ২০১৫ শনিবার

pm_32387স্টাফ করেসপন্ডন্ট, উইমেননিউজ২৪.কম ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মে (সোমবার) কুমিল্লা ইপিজেড যাচ্ছেন। সফরকালে বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) উদ্বোধন করবেন তিনি। জানা গেছে, কুমিল্লা ইপিজেড-এ চলতি বছরে লক্ষ্যমাত্রার চেয়ে ১৩ শতাংশ বেশি হারে রপ্তানি আয় করছে। যার মোট পরিমান দাঁড়াবে গত অর্থ বছরের চেয়ে ২৯ শতাংশ বেশি। চলতি অর্থবছরের ১০ মাসে ২২৬.১৫ মিলিয়ন ডলার আয় হয়েছে এই রপ্তানিপ্রক্রিয়াকরণ অঞ্চলটিতে। সার্বিকভাবে শেখ হাসিনার বিগত ছয় বছরের শাসনামলে বেপজা বিনিয়োগে ১২৯.৫৫ শতাংশ, রপ্তানিতে ১৫৫.৯৫ শতাংশ এবং কর্মসংস্থানের ক্ষেত্রে ১১২.৩০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এ অবস্থায় কুমিল্লা ইপিজেডের ক্রম অগ্রসরমানতায় শিল্পসুবিধা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে নির্মিত হচ্ছে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি)। সংশ্লিষ্টরা বলছে, এটি চালুর ফলে কেন্দ্রীয়ভাবে কুমিল্লা ইপিজেডের শিল্প কারখানাসমূহের তরল বর্জ্য পরিশোধন সম্ভব হবে যা ইপিজেডসহ আশ-পাশের পরিবেশ উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। ২৩.০৫.২০১৫