প্রধানমন্ত্রী স্পেন যাচ্ছেন রবিবার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৬ পিএম, ২৭ নভেম্বর ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
স্পেনের রাজধানী মাদ্রিদে ২ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় ২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কোপ-২৫) অংশ নিতে রবিবার (১ ডিসেম্বর) স্পেন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তন ও বাংলাদেশের অবস্থান বিষয়ক বক্তব্য দেবেন। সম্মেলনে যোগদান শেষে ৩ ডিসেম্বর (মঙ্গলবার) তিনি দেশে ফিরবেন।
বুধবার (২৭ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এসব তথ্য জানান।
২৫তম বিশ্ব জলবায়ু সম্মেলনে অন্তত ২৫ দেশের সরকারপ্রধানরা যোগ দেবেন। প্রধানমন্ত্রী এ সম্মেলনে বিশ্ব নেতাদের সামনে রোহিঙ্গা সমস্যাও তুলে ধরবেন। পাশাপাশি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বাংলাদেশের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরার পাশাপাশি জলবায়ু সংক্রান্ত ম্যান্ডেট আরও শক্তিশালী করার মাধ্যমে আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনার জন্য বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাবেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে অংশ নেয়ার পাশাপাশি স্পেনের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।
তিনি আরো বলেন, জলবায়ু তিনি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বাংলাদেশের গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরার পাশাপাশি জলবায়ু সংক্রান্ত ম্যান্ডেট আরও শক্তিশালী করার মাধ্যমে আর্থিক ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করা এবং প্যারিস চুক্তির মাধ্যমে উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর জন্য অর্থায়ন পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানাবেন প্রধানমন্ত্রী। বিশ্বের দেশগুলোর প্রাপ্তি ও অপ্রাপ্তি, সম্মেলনের দাতা দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়ন অঙ্গীকারসহ বিশ্ব নিরাপত্তা পরিস্থিতিতে পরিবেশ ও উদ্বাস্তু সংক্রান্ত বিষয়সমূহ স্থান পাবে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, প্যারিস জলবায়ু চুক্তির অভিষ্ট লক্ষ্যসমূহ অর্জনের ক্ষেত্রে বিশ্বনেতাদের একত্রিত করে একটি সুনির্দিষ্ট কার্যকর ও অভিন্ন কর্মপন্থা প্রণয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা অর্জন করা কোপ-২৫ সম্মেলনের অন্যতম প্রধান উদ্দেশ্য। প্যারিস জলবায়ু চুক্তির ওপর ভিত্তি করে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত কাঠামো প্রণয়ন এবং জলবায়ু পরিবর্তনজনিত বৈশ্বিক চ্যালেঞ্জসমূহ সম্মিলতভাবে মোকাবিলার পরিকল্পনা এবং এর প্রয়োগ ও বাস্তবায়নের বিষয়ে এ সম্মেলনে বিস্তারিতভাবে আলোচনা হবে।
তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিসহ জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের উপকূলবর্তী যেসব দেশ সবচেয়ে অরক্ষিত ও হুমকির সম্মুখীন, বাংলাদেশ তার অন্যতম। জলবায়ু পরিবর্তনের ব্যাপকতা এবং এ কারণে সৃষ্ট ঝুঁকির ভয়াবহতা বিবেচনায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বৈশ্বিক আলোচনা এবং নেগোশিয়েসনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যাচ্ছে।
ড. মোমেন বলেন, স্পেনে অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকারের কথা বিশ্ব দরবারে আরও একবার তুলে ধরা সম্ভব হবে, যা বাংলাদেশের মতো উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। এছাড়া জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত প্রতিকূলতাকে জয় করে সহনশীল অর্থনীতি হিসেবে অবস্থান তৈরি করতে বাংলাদেশ যেসব ভবিষ্যৎ কর্মকৌশল গ্রহণ করছে বৈশ্বিক পরিমণ্ডলে তা তুলে ধরা সম্ভব হবে।
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, স্পেনের রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সমূহ যেমন- উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়াগ, পারস্পরিক সহযোগিতাসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয়ে তারা মতবিনিময় করবেন।
তিনি বলেন, স্পেন ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত গভীর ও বন্ধুত্বপূর্ণ। স্পেন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী এবং একক দেশ হিসেবে বাংলাদেশি রফতানি পণ্যের চতুর্থ বৃহত্তম গন্তব্য। ইউরোপের দেশগুলোর মধ্যে বাংলাদেশে অন্যতম বিনিয়োগকারী স্পেন। বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশের বিনিয়োগ সংক্রান্ত সুবিধাদি অবহিত করে স্পেনকে জ্বালানি, যোগাযোগ ও অবকাঠামো খাতে বিনিয়োগের আহ্বান জানাবেন। এ বৈঠকে দ্বিপাক্ষিক পারস্পরিক বোঝাপড়া আরও সুসংহত হবে বলেও আশা করেন মন্ত্রী।
ড. মোমেন বলেন, নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ, পারস্পরিক সহযোগিতা বিশেষ করে জলবায়ু পরিবর্তন, ডেটা প্ল্যান ২১০০ বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রধানমন্ত্রী কার্যালয়ের সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও জলবায়ু বিশেষজ্ঞরা রয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











