প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:২৪ এএম, ৩ জুন ২০১৮ রবিবার
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।ভারতের পশ্চিমবঙ্গের ‘কাজী নজরুল বিশ্ববিদ্যালয়’ থেকে সম্মানসূচক ‘ডক্টর অব লিটারেচার (ডি-লিট)’ ডিগ্রী লাভ করায় তাকে এ অভিনন্দন জানানো হয়। গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন এবং আর্থ-সামাজিক উন্নয়ন থেকে জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে অসামান্য অবদান রাখায় তাকে ডি-লিট ডিগ্রী প্রদান করে আসানসোলের নজরুল বিশ্ববিদ্যালয়।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আজ রোববার এক বিবৃতিতে দলের সভাপতি শেখ হাসিনাকে এ অভিনন্দন জানান।
এছাড়াও ওবায়দুল কাদের ‘কাজী নজরুল বিশ্ববিদ্যালয়’-এর আচার্য, উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকেও আন্তরিক ধন্যবাদ জানান।
বিবৃতিতে কাদের বলেন, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মজয়ন্তীতে তারই নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি লাভ দেশের জন্য গৌরব ও মর্যাদার এক অনন্য মাইলফলক।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন কবি নজরুলের স্বপ্নাকাক্সিক্ষত আত্মশক্তি, বিদ্রোহী বীর, সাম্যবাদী সত্য-সাধক। সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার অসমাপ্ত কাজ‘সোনার বাংলা’ বিনির্মাণ তথা দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার সংগ্রামে অর্জিত হিমাদ্রি-শিখর সফলতার কাব্যমালঞ্চে অভিষিক্ত আজ নজরুলের স্বপ্ন-সাধ।
সেতুমন্ত্রী বলেন, নবজাগরণের অগ্নি-গিরি-গর্ভের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এদেশের মানুষের প্রাণ-প্রদীপ মুক্তির অগ্নিস্পর্শে প্রজ্জ্বলিত হওয়ায় স্বৈরশাসনের অবসান ঘটেছে। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে গণতন্ত্র ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে অর্জিত হয়েছে অভাবনীয় সাফল্য।
তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, সংস্কৃতি, ক্রীড়া, বিদ্যুৎ, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, শিল্প-বাণিজ্য, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়নসহ সকল ক্ষেত্রেই বাংলাদেশের অর্জন আজ বিশ্বসভায় রোল মডেল হিসেবে বিবেচিত।
কাদের আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণকর নেতৃত্বে উন্নয়ন সমৃদ্ধি ও শান্তির স্নিগ্ধ-কলরবে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাকা কলার পিঠা, একটি মুখরোচক খাবার
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার




