প্রধানমন্ত্রীকে এরিক এরশাদের চিঠি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২২ পিএম, ২৩ নভেম্বর ২০১৯ শনিবার
মা বিদিশা সিদ্দিকের সঙ্গে থাকতে চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে চিঠি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে শাহাতা জারব এরিক এরশাদ। প্রধানমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও জাতীয় প্রেসক্লাবের সভাপতিকে চিঠির অনুলিপি দেওয়া হয়েছে। আজ শনিবার এরিকের মা বিদিশা সিদ্দিক এসব কথা জানান।
চিঠিতে এরিক তার চাচা, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ করে লিখেছেন, ‘আমার পিতা মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর থেকে আমার চাচা জনাব জিএম কাদের ও তার অনুগতরা বিভিন্নভাবে আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তারা কৌশলে আমার বাবার লাশ পর্যন্ত আমাকে দেখতে দেয়নি। ষড়যন্ত্রের মাধ্যমে মায়ের বিরুদ্ধে বিভিন্ন রকম অপবাদ দিয়ে মা-ছেলের সম্পর্ককে ছিন্ন করেছিলেন। কখনও কখনও আমাকে রাখা হতো অনাহারে, অর্ধাহারে, এমনকি আমার বাড়িতে কর্মরত ড্রাইভার ও কাজের বুয়া কর্তৃক আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হতো।’
চিঠিতে আরও বলা হয়েছে, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমি একজন অসহায় পিতৃহারা শারীরিক প্রতিবন্ধী বালক। আমি অন্যের সহযোগিতা ছাড়া ঠিকমতো চলতেও পারি না। আমি যেহেতু প্রাপ্তবয়স্ক, আমার স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার রয়েছে। তাই আমার মাকে নিয়ে নিজ বাড়িতে সুন্দরভাবে বসবাস করতে চাই।’
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে এরিক লিখেছেন, ‘আপনি আমাদের আমার অর্থ ও সম্পদ লোভী চাচার হাত থেকে রক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে চিরকৃতজ্ঞ থাকবো।’
এর আগে, গতকাল শুক্রবার সন্ধ্যায় বারিধারার প্রেসিডেন্ট পার্কে সংবাদ সম্মেলনে এরিক জানান, তিনি বাসা থেকে বের হতে ভয় পাচ্ছেন। তিনি বলেন, ‘আমার সম্পদের ওপর চাচার লোভ আছে। আমরা ভয়ে বাসার বাইরে যেতে পারছি না। বাসা থেকে বের হলে আর প্রবেশ করতে পারবো কিনা, এমন ভয় পাচ্ছি।’
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা


