ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ০:০১:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

প্রধানমন্ত্রীকে মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্টের ফোন

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৩ পিএম, ২৮ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার

মার্শাল দ্বীপপুঞ্জ প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিল্ডা সি হেইনে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন। এ সময় দুই নেতা কুশল বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট আজ বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রীকে ফোন করে কুশল বিনিময় করেছেন।’

তিনি বলেন, হিলডা হেইন বাংলাদেশের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মার্শাল দ্বীপপুঞ্জের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।