প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর বাজবে থিম সং ‘পদ্মা সেতু’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৭ পিএম, ১৪ জুন ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
‘তুমি অবিচল দৃঢ় প্রতিজ্ঞ তুমি ধূমকেতু/পৃথিবী তাকিয়ে রয়/মাথা নোয়াবার নয়/বঙ্গবন্ধু দিয়েছেন দেশ, তুমি দিলে পদ্মা সেতু...।’
এই থিম সং টি তৈরি হয়েছে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে। আগামী ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতু উদ্বোধন করার পর থিম সংটি বাজবে। এটি ইলেকট্রনিক মিডিয়াসহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে অডিও ও ভিডিও আকারে প্রচার করা হবে।
সংশ্লিষ্টরা জানান, সেতু মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির যৌথ আয়োজনে থিম সংটি তৈরি করা হয়েছে। গানটির গীতিকার কবির বকুল। সুর করেছেন কিশোর। আর এটি নির্মাণ করছেন কামরুল হাসান ইমরান।
এ গানটিতে কণ্ঠ দিয়েছেন নন্দিত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন, রফিকুল আলম, রেজওয়ানা চৌধুরী বন্যা, কুমার বিশ্বজিৎ, বাপ্পা মজুমদার ও মমতাজ। পাশাপাশি রয়েছেন এ প্রজন্মের কণা, কিশোর, ইমরান ও নিশীতার কণ্ঠও।
সেতু নিয়ে নিজের অনুভূতি শেয়ার করেন কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ। প্রথমবারের মতো সামনা-সামনি পদ্মা সেতু দেখার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, পদ্মা সেতু নিয়ে অনুভূতি প্রকাশ করা খুব কষ্টকর হবে। এই প্রথম পদ্মা সেতু দেখলাম সামনা-সামনি। দেখার অনুভূতিটা অন্য রকম। বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আমার জন্য বড় মর্যাদা-গৌরবের। এ জায়গায় আসার পেছনে আমাদের কত প্রতিকূলতা পার করতে হয়েছে, সেটা জাতি জানে। এটা বাংলাদেশের শুধু একটা ইতিহাস না একটা গৌরবের ইতিহাস।
কুমার বিশ্বজিৎ বলেন, এটা আমাদের পাশাপাশি আমাদের দক্ষিণঞ্চলের সঙ্গে একটা অর্থনৈতিক ইভ্যালুয়েশন তৈরি করবে। বাংলাদেশের অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা রাখবে। এতদিন এখানে যাতায়াতের ব্যাপারে যে ধরনের কমিউনিকেশন গ্যাপ ছিল এটার মাধ্যমে দক্ষিণাঞ্চলে দারুণ পরিবর্তন আসবে। বাংলাদেশের অর্থনীতেতে সংযোগ তৈরি করবে।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








